ঢাকাশনিবার , ২১ অক্টোবর ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে পরকীয়ার জেরে পিটিয়ে হত্যার অভিযোগ 

চমক নিউজ, বেনাপোল অফিস
অক্টোবর ২১, ২০২৩ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে পরকীয়ার জেরে পিটিয়ে হত্যার অভিযোগ 

ময়মনসিংহ বিভাগীয় প্রধান শেখ বিপ্লব – ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের পূর্বদাপুনিয়া মহল্লায় পরকীয়ার জেরে পাওয়ারটিলার চালক জামাল মিয়াকে (৩৫) পিটিয়ে হত্যা করেছে অভিযুক্ত নারীর স্বামী, ছেলে ও ছেলের বন্ধু। তিনি পৌর শহরের কলাবাগান এলাকার আব্দুল জলিলের ছেলে। এঘটনায় অভিযুক্ত শামসুন্নাহারের (৩৫) স্বামী শরীফ (৩৮), তার ছেলে সজিব (১৯) ও সজিবের বন্ধু মামুনকে (১৯) আটক করেছে গৌরীপুর থানার পুলিশ। মামুন একই এলাকার লাল মিয়ার ছেলে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার দিনগত রাত আনুমানিক তিনটায়।
এঘটনার প্রত্যক্ষদর্শী শরীফের প্রতিবেশি সুমন মিয়া জানান- রাতে কুচ দিয়ে মাছ ধরে তিনি বাসায় ফিরছিলেন। এসময় শরীফের ঘরে ধ্বস্তাধস্তির আওয়াজ পান। ঘরের সামনে গিয়ে ডাকাডাকি করলে কেউ কথা বলেনি বরং বাইরের বৈদ্যুতিক বাল্বটি ঘরের ভিতর থেকে বন্ধ করে দেয়। সন্দেহ হওয়ায় তিনি পাশের সড়কে অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পর শরীফ, সজিব ও মামুন জামাল মিয়াকে ঘরের ভিতর থেকে বের করে বাইরে পেলে দেয়। জামাল রক্তাক্ত অবস্থায় উঠে সড়কে আসে। পরে তিনিসহ লোকজন জামালকে তার বাসায় সামনে নিয়ে যায়। পরে তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানেই মারা যায় জামাল।
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৌপিয়া মজুমদার আজকের পত্রিকাকে জানান- জামালের মাথা ও মুখে শক্ত কিছুর একাধিক আঘাতের চিহ্ন ছিল। তার মাথার খুলি, চোয়াল, নাক ও দাঁত ভেঙে গিয়েছিল। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
শামসুন্নাহারের প্রতিবেশি আনোয়ারা বলেন- শরীফ বাস চালক। যে কারণে অনেক রাতে বাসায় ফিরে। জামাল দীর্ঘদিন যাবত রাতে শরীফের ঘরে আসা যাওয়ার করে, এ নিয়ে এলাকায় শালিস দরবারও হয়েছে।
গৌরীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান জিয়া বলেন- জামাল ও শামসুন্নাহারের মধ্যে দীর্ঘদিন যাবত পরকীয়ার সম্পর্ক চলছে। এ নিয়ে এলাকায় একাধিকবার শালিশ দরবার হয়েছে, কিন্তু তাদের থামানো যায়নি।
নিহত জামালের প্রতিবেশি কলাবাগান মহল্লার শাকিরুল জাকারিয়া জানান- রাত আনুমানিক তিনটায় রক্তাক্ত অবস্থায় জামালকে লোকজন বাসার সামনে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে জামাল তাদের জানিয়েছে- শরীফের কাছে সে টাকা পেতো। এ নিয়ে কথা বলতে রাত দুইটায় শরীফের স্ত্রী শামসুন্নাহার তাকে ফোন করে ডেকে নিয়ে যায়। সেখানে শরীফ, মামুন ও সজিব তাকে মারধর করেছে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান  জানান- প্রাথমিকভাবে জানা গেছে, পরকীয়ার জেরে জামালকে খুন করা হয়েছে। এঘটনায় অভিযুক্ত শরীফ (৩৮), তার ছেলে সজিব (১৯) ও সজিবের বন্ধু মামুনকে (১৯) আটক করা হয়েছে। শরীফের ঘর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রড ও রক্তাক্ত বিছানার চাদর উদ্ধার ও জব্দ করা হয়েছে।