ঢাকাশনিবার , ১২ আগস্ট ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ইউএনওর মোবাইল কোর্ট

চমক নিউজ, বেনাপোল অফিস
আগস্ট ১২, ২০২৩ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ইউএনওর মোবাইল কোর্ট

শেখ বিপ্লব ময়মনসিংহ বিভাগীয় ব্যুরো প্রধান- নিত্যপ্রয়োজনীর পণ্যের অস্বাভাবিক মৃল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের লক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের কাঁচা বাজার ও বিভিন্ন দোকানে মোবাইল কোর্টের অভিযান চালানো হয়েছে। শনিবার দুপুরে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীন।

জানা যায়, গৌরীপুর মধ্যবাজার এলাকায় এ অভিযানে জয় মিষ্টান্ন ভাণ্ডার ও সোহাগ মুদির দোকানকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। দোকানে মূল্য তালিকা না থাকায় তাদের এ জরিমানা করা হয়। এছাড়াও একসময় বিভিন্ন দোকানে পণ্য ক্রয়ের চালান রশিদ যাচাই করা হয়েছে।

ইউএনও বলেন- প্রায়ই সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসায়ীরা পণ্যের দাম বেশি রাখেন, এমন অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। নিত্যপণ্যের দাম যেন না বাড়ানো হয় এ ব্যাপারে সবাইকে সতর্ক করা হয়েছে।

স/বি