গৌরীপুরে নাচ গানে আলোচনায় কবিতায় হেমন্ত উদযাপন
গৌরীপুর প্রতিনিধি- ময়মনসিংহের গৌরীপুরে ১৯ আক্টোবর (শনিবার) নাচ, গানে, আলোচনায় কবিতায় হেমন্ত উদযাপন করা হয়।
রামগোপাল পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কিশোর কিশোরী ক্লাবের উদ্যোগে আবৃত্তি শিক্ষক আনোয়ার হোসেন শাহীনের সভাপতিত্বে ও শিক্ষার্থী পুজা রাণীর সঞ্চালনায় আলোচনায় করেন আবৃত্তি শিল্পী সাংবাদিক শেখ মোঃ বিপ্লব, সাংবাদিক আরিফ আহমেদ, শিক্ষার্থী ঋত্তিক ইশিতা প্রমূখ।
উপস্থিত ছিলেন মার্শাল আর্টের প্রশিক্ষক নারায়ন সরকার,অভিভাবক সাবিকুন্নাহার শিখা, ইউপি সদস্য মালা বেগম।সংগীত পরিবেশেন শিক্ষার্থী তনয় দাস,নৃত্য পরিবেশন করেন মন্দিরা রাণী দাশ ,ইশিতা কর । আবৃত্তিতে অংশ নেয় সাংবাদিক শেখ মোঃ বিপ্লব।
প্রাক্তন শিক্ষার্থী মোহাইমিনুল, খাদিজা আক্তার,ইশিতা কর, বৃন্তি সাবিকুন্নাহার প্রমূখ।
স/বি

