ঢাকাসোমবার , ৩১ জুলাই ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে জুয়ার আসর থেকে  পীরসহ আটক সাত 

চমক নিউজ, বেনাপোল অফিস
জুলাই ৩১, ২০২৩ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে জুয়ার আসর থেকে  পীরসহ আটক সাত 

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি- ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের বারুয়ামারী গ্রাম থেকে স্থানীয় এক পীরসহ সাতজনকে আটক করেছে  পুলিশ। রবিবার মধ্যরাতে অভিযান চালিয়ে বারুয়ামারী হেলিম মিয়ার চায়ের দোকানের সামনে থেকে আটক করা হয় তাদের ।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় গৌরীপুর থানার পুলিশ। এসময় বারুয়ামারী গ্রামের স্থানীয় পীর খ্যাত মন্নাছ আলী ওরফে মনু পীর (৬০), ফজলু মিয়া (৪০), মোঃ সাঈদ মিয়া (৩২), কবির মিয়া (৩৮), হাসেম উদ্দিন (৬০), শফিকুল ইসলাম (৫২) ও একই ইউনিয়নের কুলিয়ারচর গ্রামের কামাল হোসেনকে আটক করা হয়।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন- জোয়ার আসর থেকে সাতজনকে আটক করা হয়। সোমবার দুপুরে তাদের ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।