ঢাকাবৃহস্পতিবার , ২ মার্চ ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে জাতীয় ভোটার দিবস পালিত

চমক নিউজ, বেনাপোল অফিস
মার্চ ২, ২০২৩ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে জাতীয় ভোটার দিবস পালিত

 গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ “ভোটার হবো নিয়ম মেনে, ভোট দিবো যোগ্য জনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস।

দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (২ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও নতুন ভোটারদের জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে অফিসার্স ক্লাবে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লিপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফারুক মিয়া, পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, সহ-সম্পাদক শেখ বিপ্লব গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি  বেগ ফারুক আহমেদ প্রমুখ।

স/বি