গৌরীপুরে ছাত্র লীগের মতবিনিময় সভা সতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা
ময়মনসিংহ বিভাগীয় প্রধান শেখ বিপ্লব- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ গৌরীপুরে ছাত্র লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে রামগোপালপুর ইউনিয়নের গুজিখা গ্রামে আর এম জি অটোরাইস মিল প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা।
উপজেলা ছাত্র লীগের সাবেক সিনিয়র সহসভাপতি নাজিমুল ইসলাম শুভর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ রাসিকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- সাবেক ছাত্র নেতা ও গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুকনুজ্জামান পল্লব, উপজেলা ছাত্র লীগের সাবেক সহসভাপতি ইসমাঈল হোসেন শাকিল, ডৌহাখলা ইউনিয়ন ছাত্র লীগের আহবায়ক মোহাম্মদ হাসমত উল্লাহ, সিধলা ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক ওয়াবাইদুল শেখ লিমন, বোকাইনগর ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক জয় আহাম্মদ সাগর, ডৌহাখলা ইউনিয়ন ছাত্র লীগের যুগ্ম আহবায়ক আরিফান হৃদয় প্রমুখ।
স/বি

