ঢাকাশনিবার , ৬ মে ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে চুরি যাওয়া অটো রিক্সাসহ ২ চোর আটক

চমক নিউজ, বেনাপোল অফিস
মে ৬, ২০২৩ ৩:০০ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরীপুরে চুরি যাওয়া অটো রিক্সাসহ ২ চোর আটক

ময়মনসিংহ ব্যুরো- আখের রসের সাথে নেশাজাত দ্রব্য খাইয়ে চালককে অজ্ঞান করে ব্যাটারি চালিত অটো রিক্সা নিয়ে পালিয়ে যাওয়ার সময় ২ চোরসহ চুরিকৃত অটো রিক্সা উদ্ধার করলো গৌরীপুর থানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, পাশর্^বর্তী উপজেলা ঈশ^রগঞ্জ থেকে অটো চালক খাইরুল বাশার রেনুপোনা আনাতে শম্ভুগঞ্জে যায় । চালক খাইরুল অটো রেখে বিশ্্রাম করার সময় কেন্দুয়া উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত মিরু হোসেনের ছেলে জলিল ও নান্দাইল উপজেলার কুতুবপুর গ্রামের মৃত আব্দুল কদ্দুছের ছেলে আশরাফুল আলম অটো চালক খাইরুল বাশারকে আখের রসের সাথে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে অটো নিয়ে পালিয়ে যায়।

অটো চালক খাইরুলের জ্ঞান ফিরলে ঈশ^রগজে তার আতœীদের ফোন করে বিষয়টি অবগত করে। পরে তারা চুরিকৃত অটো খুজতে বের হলে গৌরীপুর উপজেলার রামগোপালপুর বাজারে অটোটি দেখতে পেয়ে গৌরীপুর থানা পুলিশকে অবগত করে।

খবর পেয়ে গৌরীপুর থানার এসআই শাহ জালাল একটি টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগীতায় অটোসহ ২ চোরকে আটক করে থানায় নিয়ে আসে। গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ মাহামুদুল হাসান জানান, তাদের বিরোদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

স/বি