ঢাকারবিবার , ৩০ জুলাই ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে গভীর রাতে ৪ দোকানে আগুন ক্ষতি ১০ লাখ টাকা 

চমক নিউজ, বেনাপোল অফিস
জুলাই ৩০, ২০২৩ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে গভীর রাতে ৪ দোকানে আগুন ক্ষতি ১০ লাখ টাকা 

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি- ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং সদর ইউনিয়নের শালিহর গ্রামে গভীর রাতে আগুনে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন দোকান মালিকেরা।
প্রত্যক্ষদর্শী খায়রুল ইসলাম খান জানান- শনিবার রাত তিনটায় মানুষের চিৎকার শুনে ছুটে এসে দেখেন দাউ দাউ করে আগুন জ্বলছে। চারটি দোকানের মালামালসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে, কোন মালামাল রক্ষা করা যায়নি। খবর পেয়ে চারটার দিকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
দোকান মালিক মোঃ সোহাগ মিয়া বাবু,  আমিনুল ইসলাম, তরিকুল ইসলাম ও জসিম উদ্দিন জানান- দুইটি মনোহারি, একটি গার্মেন্টস কাপড় ও টেইলার্স এবং একটি ফটোকপি, কম্পিউটার ও বিকাশের দোকান ছিল। আসবাবপত্র ও মালামালসহ সবকিছু পুড়ে গেছে। এতে তাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গৌরীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ শাহাজাদা বলেন- রাত চারটায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে বিদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
স/বি