ঢাকাবৃহস্পতিবার , ২ মার্চ ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে খাদ্যবান্ধব তালিকায় ইউপি সদস্যের নাম

চমক নিউজ, বেনাপোল অফিস
মার্চ ২, ২০২৩ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে খাদ্যবান্ধব তালিকায় ইউপি সদস্যের নাম

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি- ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের পরিষদ সদস্য কবির খানের নামে খাদ্যবান্ধব কর্মসূচীর তালিকায় নাম থাকায় তিনি নিয়মিত ৩০ কেজি করে চাল উত্তোলন করে যাচ্ছে।

জানা গেছে, উল্লেখিত ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মুখুরিয়া গ্রামের ইসকান্দর খানের ছেলে বর্তমান ইউপি সদস্য মোঃ কবির খানের নাম খাদ্যবান্ধব কর্মসূচীর তালিকা ভূক্ত রয়েছে।

যার ক্রমিক নং-১০৩১ কার্ড নং- ১৮৩৪। ২০২৩ সালের মার্চ মাসের ১ তারিখ তিনি ডিলার সোহেল মিয়ার কাছ থেকে চাল উত্তোলন করেন।

চাল উত্তোলনের সত্যতা নিশ্চিীত করে কবির খান বলেন, আমি আরো ১০ বছর আগে থেকেই এ সুবিধা ভোগকরে আসছি। ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর এমআইএস করে নতুন করে চাল উত্তোলন করেছি।

ডিলার সোহেল মিয়া জানান, মেম্বার নিজেই চাল উত্তোলন করে। উপজেলা খাদ্য কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, দরিদ্র হলের মেম্বারও এর সুবিধা নিতে পারে।

স/বি