ঢাকাশুক্রবার , ১২ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে উৎসবমুখর পরিবেশে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

চমক নিউজ, বেনাপোল অফিস
নভেম্বর ১২, ২০২১ ৩:১২ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরীপুরে উৎসবমুখর পরিবেশে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

সুপক রঞ্জন উকিল গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি- ১১ নভেম্বর ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালন করা হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গৌরীপুর উপজেলা যুবলীগের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনাসভার আয়োজন করা হয়। উক্ত কর্মসূচিতে উপজেলা যুবলীগের সকল স্তরের নেতা, কর্মীরা অংশ গ্রহন করেন।
 উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয় কালিখলায় দুপুর ২ টায় সকলে সমবেত হয়।
উপজেলা যুবলীগ এর সভাপতি মোঃ সানাউল হক ও উপজেলা যুবলীগ এর সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান  মোঃ মোফাজ্জল হোসেন খান এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
স/বি