ঢাকাশনিবার , ১৪ অক্টোবর ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা

চমক নিউজ, বেনাপোল অফিস
অক্টোবর ১৪, ২০২৩ ১২:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরীপুরে উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৪৮-ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে উপজেলা আওয়ামী লীগের করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় গৌরীপুর পৌর শহরের বঙ্গবন্ধু চত্বরের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি’র সভাপতিত্বে ও গৌরীপুর পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক, সাবেক ছাত্রনেতা আবু কাউছার চৌধুরী রন্টি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ হাসান অণু, সদস্য অধ্যাপক ড. একেএম আব্দুর রফিক, সদস্য মোর্শেদুজ্জামান সেলিম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম মুহাম্মদ আজাদ, সাবেক উপদেষ্টা ডা. মতিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি সানাউল হক, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, মাওহা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আল ফারুক, সহনাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাদেকুর রহমান সেলিম , গৌরীপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মাহফুজ উল্লাহ, হাবিব উল্লাহ, জিএস আনোয়ার খান টিটু, মজিবুর রহমান প্রমুখ।