ঢাকাবৃহস্পতিবার , ৩১ আগস্ট ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে ইউনিসেফের  শিশুদের আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণ বাঁধার মুখে পন্ড

চমক নিউজ, বেনাপোল অফিস
আগস্ট ৩১, ২০২৩ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে ইউনিসেফের  শিশুদের আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণ বাঁধার মুখে পন্ড

ময়মনসিংহ ব্যুরো প্রধান- ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামে ইউনিসেফ-এর সহযোগিতায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নেতৃত্বে নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণ (Self-defense training) কর্মসূচি  স্থানীয়দের বাঁধার মুখে পন্ড হয়েছে বলে অভিযোগ তোলে  জেলা সমন্ববয়কারী পার্থ প্রতিম সরকার।
বুধবার সকালে ইউনিসেফের স্থানীয় সমন্বয়কারী মোঃ সুরুজ আলীর বাড়িতে গিয়ে তাঁরা প্রশিক্ষণ বন্ধের হুমকি দেয়।
সুরুজ আলী জানান- চারদিনের প্রশিক্ষণের আজ (বুধবার) ছিল তৃতীয় দিন। সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে স্থানীয় ৩০-৪০ জন লোক তাঁর বাড়িতে গিয়ে বলেন উক্ত প্রশিক্ষণ কার্যক্রম খ্রিস্টানদের দ্বারা পরিচালিত হচ্ছে, এখানে এসব চলবে না। প্রশিক্ষণ বন্ধ না করলে হামলার হুমকি দেয় তাঁরা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তাঁরা প্রশিক্ষণ বন্ধ রাখতে বলেন।
তিনি আরও জানান, আগত ব্যক্তিরা হলেন, খোদাবক্সপুর গ্রামের মামুন, দোলন, রানা, ফারুক, আকাশ, আমিরুল, সাদ্দাম, খেলার আলগী গ্রামের আব্দুল খালেক, দূর্গাচড়া গ্রামের জুবাঈদসহ আরও অনেকে।
ইউনিসেফের স্থানীয় চাইন্ড প্রটেকশন কমিউনিটি মবিলাইজার মোঃ গোলাম মাসুদ বলেন- সকালে স্থানীয় কোঅর্ডিনেটর সুরুজ আলী আমাকে জানান, মোল্লা টাইপের কিছু লোকজন বাড়িতে এসে বলে গেছে এটা খ্রিস্টানদের সংগঠন, এখানে এসব প্রশিক্ষণ করানো যাবে না। পরে বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই।
প্রশিক্ষনটির জেলা সমন্বয়ক পার্থ প্রতিম সরকার জানান- গত দুইদিন একই স্থানে প্রশিক্ষণ নিচ্ছিলেন ৭০ জন ৯-১৮ বছর বয়সী মেয়ে ও ৩০ জন ছেলে। দেশের এক লাখেরও বেশি শিশু ও পাঁচ লাখের বেশি অভিভাবকের জন্য ২৫টি জেলার এবং ১২টি সিটি কর্পোরেশনে আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণ ক‍র্মসূচির আয়োজন করা হয়। ইউনিসেফের এ প্রকল্পটি বাস্তবায়ন করছে ‘বাংলাদেশ কারাতে দো এবং সুবর্ণরেখা লিমিটেড’।
তিনি আরও জানান, প্রান্তিক শিশু ও কিশোর-কিশোরীদের আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণ কর্মসূচি শিশুদের বিরুদ্ধে সহিংসতা এবং ক্ষতিকর অভ্যাস প্রতিরোধের জন্য নেওয়া জাতীয় কর্মসূচি ‘স্পোর্টস ফর ডেভালপমেন্ট’ (S4D) এর অন্তর্ভুক্ত। সারা পৃথিবীতে ইউনিসেফ শিশুদের নিয়ে কাজ করে । তারই ধারাবাহিকতায় এই উদ্যোগ। গত ০৫ আগস্ট ব্র্যাক লার্নিং সেন্টারে উদ্বোধন হওয়ার পর ১৪ আগস্ট থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও ময়মনসিংহ জেলায় এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়ে। আজ (৩০ আগস্ট) বুধবার খোদাবক্সপুর তৃতীয় দিনের সেশন শুরু হওয়ার কথা থাকলেও স্থানীয় সাম্প্রদায়িক গোষ্ঠীর হুমকির পর তা বন্ধ রাখা হয়।
অভিযোগ অস্বীকার করে হুমকি দাতা মামুন বলেন- আমরা প্রশিক্ষণের বিষয়ে খোঁজখবর নিতে গিয়েছিলাম, কাউকে নিষেধ করা হয়নি।  এ ব্যাপারে অন্য হুমকিদাতাদের বক্তব্য পাওয়া যায়নি।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন- এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ করেনি, এমনি আমাকে জানানোও হয়নি।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) (অতিরিক্ত দায়িত্ব) আফরোজা আফসানা বলেন- ভাংনামারী ইউনিয়নে ইউনিসেফের এ ধরনের কোন প্রশিক্ষণ চলছে তা আমাকে জানানো হয়নি। এমনকি হুমকির ঘটনাটিও আমার জানা নেই।
স/বি