ঢাকাশুক্রবার , ১২ মে ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে অটোরিক্সা চোর চক্রের ২ সদস্য আটক অটোরিক্সা উদ্ধার

চমক নিউজ, বেনাপোল অফিস
মে ১২, ২০২৩ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে অটোরিক্সা চোর চক্রের ২ সদস্য আটক
অটোরিক্সা উদ্ধার

ময়মনসিংহ ব্যুরো- গৌরীপুর থানা পুলিশ ১১ মে রাতে অটোরিক্সা চোর চক্রের ২ সদস্যকে আটক করেছে। এ সময় চুরিকৃত অটোরিক্সা উদ্ধার করে।

থানা সূত্রে জানা গেছে, বোকাইনগর ইউনিয়নের ফুলহর গ্রামের নুরুল হকের ছেলে আল আমিন ঘটনার দিন সন্ধ্যায় আব্দুল গনি মৎস্য হ্যাচারি এন্ড নার্সারী থেকে রেনু পোনা নিয়ে রাত সোয়া ৮ টায় মাছুয়াকান্দা জনৈক বিপ্লব এর ফিসারীর সামন অটোরিক্সা রেখে রেনু ভর্তি ব্যাগ দিতে যায়। ব্যাগ দিয়ে এসে দেখে তার অটোটি ওই স্থানে নেই। দুই ব্যক্তি দ্রæত অটোরিক্সাটি নিয়ে চলে যাচ্ছে।

পরে তার ডাক চিৎকারে অপরিচিত ব্যক্তি মোটরসাইকেল দিয়ে তাদের ধাওয়া করে। এ সময় টহল পুলিশকে বিষয়টি অবগত করে। টহল পুলিশ ও বাইকচালক মিলে অচিন্তুপুর ইউনয়নের কৃষ্ণপুর গ্রামের মোঃ জাহাঙ্গীর খান পাঠানের ঔষধের ফার্মেসীর সামনে থেকে স্থানীয়দের সহযোগীতায় ২ চোরসহ অটোরিক্সাটি আটক করে থানায় নিয়ে আসে।

আটককৃত ২ চোর চক্রের সদস্যরা হলেন পৌর শহরের ৭ নং ওয়ার্ডের মাছুয়াকান্দা মহল্লার মৃত জুয়েল মিয়ার ছেলে মোঃ হাছান মিয়া (২০) হারুন মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (১৯)।

গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ মাহামুদুল হাসান জানান, তাদের বিরুদ্ধে আল আমিন বাদী হয়ে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১৪ তারিখ- ১২/৫/২৩ইং ।

স/বি