গৌরনদী উপজেলার টরকী এলাকায় ঘুমিয়ে পড়েছিলো চালক, আহত ১৩
বরিশাল ব্যুরো ॥ চালক ঘুমিয়ে পড়ায় বেপরোয়া গতির পরিবহনটি মহাসড়কের পাশে ছিটকে পরেছে। এতে কমপক্ষে ১৩ জন যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার টরকী এলাকায়।
গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, বৃহস্পতিবার গভীর রাতে সাকুরা পরিবহনের একটি বাস ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে টরকী এলাকায় পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ১৩ জন যাত্রী আহত হয়। তিনি আরও জানান, চালক ঘুমিয়ে পরায় দ্রুতগতির পরিবহনটি নিয়ন্ত্রণ করতে পারেনি চালক। ফলে এ দূর্ঘটনা ঘটে।
স/এষ্

