ঢাকাশনিবার , ২৫ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গোয়াইনঘাটে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা: গ্রেপ্তার ১

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ২৫, ২০২২ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

গোয়াইনঘাটে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা: গ্রেপ্তার ১

গোয়াইনঘাট(সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে পূর্ব শত্রুতার জেরে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ওই বৃদ্ধের নাম অমরেশ নমসূদ্র (৬৬)। তিনি উপজেলার গোয়াইন গ্রামের নয়ান নমসূদ্রের ছেলে।

গত শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে গোয়াইন গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোয়াইনঘাট উপজেলা সদর থেকে গোয়াইন গ্রামে বাড়ি ফেরার পথে জমিরের দোকানের সামনে পূর্ব শত্রুতার জের ধরে গোয়াইন গ্রামের সয়ফুলের ছেলে সোহেল, চেরাগ আলীর ছেলে শাহনুর ও মিলনের ছেলে মিলাদ এবং পিরোজপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে বিলাল উদ্দিনসহ কয়েকজন মিলে অমরেশকে একা পেয়ে চাকু দিয়ে উপর্যুপরী কুপিয়ে আঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনায় জড়িত থাকার সন্দেহে অভিযান চালিয়ে শাহনুর নামের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স/এষ্