ঢাকাসোমবার , ১৯ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গোয়াইনঘাটে পুলিশের পৃথক অভিযানে মদ ও গাঁজাসহ আটক ২

nayem ahmed
আগস্ট ১৯, ২০১৯ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে পৃথক অভিযানে মদ ও গাঁজাসহ দুইজনকে
আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

পুলিশ সুত্রে জানাযায় রবিবার রাতে গোপন সংবাদের বিত্তিতে গোয়াইনঘাট থানার এস আই রাজা মিয়া ৯ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ উপজেলার নিয়াইন গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে আবুল হোসেনকে আটক করে।

অপর দিকে এস আই যীশুদত্তের নেতৃত্বে অভিযান চালিয়ে টিকর নয়াখেল গ্রামের মৃত আপ্তাব আলীর ছেলে মাদক ব্যবসায়ী নজির আহমদকে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়।

গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন,আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

স/এন