গোপরেখী শিক্ষকের বাড়ীতে বোমা, এলাকা ঘিরে রেখেছে পুলিশ
আবু মুছা, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ এনায়েতপুর থানার গোপরেখী দক্ষিণ পাড়ায় কলেজ শিক্ষক গফুর হোসেনের বাড়ীতে বোমা রাখার ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।
বাড়ির সবাইকে নিরাপদে সরিয়ে আশপাশে কাউকে যেতে না দিয়ে এলাকা ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। সিআইডির একটি টিম বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছেন।
বাড়ির মালিক শাহজাদপুর ঘোরষাল সাহিত্যিক বরকতউল্লাহ কলেজের প্রভাষক গফুর হোসেন জানান, রবিবার রাতে তাকে একজন ফোন করে বলে তোর খাবার ঘরের মিস্রোফের নিচে অস্ত্র রয়েছে, পরে তোর সাথে কথা হবে।
এর পর ঐ স্থানে গিয়ে দেখি কার্টুনের মধ্যে তার ও টেপ মোড়ানো লম্বাটে বোমা। সোমবার সকালে থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে। তারা বোমাটি উদ্ধারের জন্য ঘটনাস্থলে আসে।
এদিকে এনায়েতপুর থানার (ওসি) আনিছুর রহমান জানান, আমরা বোমা স্বাদৃশ্য বস্তুটি নিস্ক্রিয় করতে র্যাবকে অবহিত করেছি। তারা ঢাকা থেকে রওনা হয়েছে। বর্তমানে এলাকাটিতে নিরাপত্তা জোড়দার করা হয়েছে বলে তিনি জানান।
স/অ

