ঢাকারবিবার , ১৯ নভেম্বর ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গুলিস্তান টোল প্লাজার সামনে কমল পরিবহনের বাসে আগুন

চমক নিউজ বার্তা কক্ষ
নভেম্বর ১৯, ২০২৩ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

গুলিস্তান টোল প্লাজার সামনে কমল পরিবহনের বাসে আগুন

মনির হোসেন জীবন।। রাজধানীর গুলিস্তান টোল প্লাজার সামনে কমল পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন নিয়েছে দুবৃর্ত্তরা। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্হলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

“দি লাইফ সেভিং ফোর্স বাহিনী ” সদরদপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার কমল পরিবহন বাসে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, আজ রাত সাড়ে ৮ টায় ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, শনিবার রাত ৭ টা ৪০ মিনিটের সময় গুলিস্তান টোল প্লাজার সামনে কমল পরিবহন ফ্লাইওভার সার্ভিস নামে ঢাকা মেট্রো – ব- ১৩-১২৬৫ নম্বরের একটি যাত্রীবাহী বাসে দুষ্কৃতিকারীরা আগুন ধরিয়ে দেয় এবং এতে আগুনের সূত্রপাত হয়।

পরে ৭ টা ৪৮ মিনিটের সময় ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্হলে পৌঁছে ৭ টা ৫৮ মিনিটের সময় ওই লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তবে, এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

স/এষ্