ঢাকাশুক্রবার , ২৪ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গাজীপুরে মাদক, সন্ত্রাস, বেহায়াপনার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ২৪, ২০২২ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরে মাদক, সন্ত্রাস, বেহায়াপনার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল

শেখ রাজীব হাসান, গাজীপুর : গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯নং ওয়ার্ড এরশাদনগরে ২ নং ব্লক এলাকায় মসজিদের খতিব মুফতি শিহাবুদ্দিন চাঁদপুরীর নেতৃত্বে মাদক, সন্ত্রাস, বেহায়পনার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী।

২৪শে জুন শুক্রবার জুম্মার নামাজের পর স্থানীয় সাধারণ মুসল্লিরা এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলাউদ্দিন মিয়া, বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া, ব্লক যুবলীগের সভাপতি মূলহাস মৃধা, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপত মুক্তার হোসেন খলিফা, ব্লক যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান হাওলাদার প্রমুখ।

এ ব্যাপারে মুফতি শিহাবুদ্দিন চাঁদপুরী বলেন প্রিয় নবী হযরত মোহাম্মদ (সঃ) এর দিনকে প্রতিষ্ঠা করার লহ্মে আমরা কাজ করে যাচ্ছি। আমরা সব সময় মাদক, সন্ত্রাস, বেহায়াপনার বিরুদ্ধে । আমরা সব সময় শান্তির শ্রংখলার জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ।

স/এষ্