ঢাকাবুধবার , ২২ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গাজীপুরে এস এস ষ্ট্রীল কারখানায় ৫ শ্রমিক দগ্ধ

চমক নিউজ মফস্বল বিভাগ
সেপ্টেম্বর ২২, ২০২১ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরে এস এস ষ্ট্রীল কারখানায় ৫ শ্রমিক দগ্ধ

শেখ রাজীব হাসান, গাজীপুরঃ গাজীপুরের টঙ্গীতে এস.এস ষ্টীল মিলকারখানায় লোহা গলানো সময় অগ্নিদগ্ধ হয়ে ৫ শ্রমিক গুরুতর আহত হয়েছে। আহত শ্রমিকদের শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে।

গতকাল বুধবার সকাল ১১টায় টঙ্গীর মিলগেট এলাকায় অবস্থিত এস.এস ষ্টীল মিলকারখানায় এ ঘটনা ঘটে। দগ্ধদের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, মুনতাহির মাহমুদ (২৮), বিল্লাল হোসেন (৩৮), সাগর আলী (৩৫), সোহেল মিয়া (৩৮) ও আসাদুল্লা (৪৫)।

টঙ্গী পশ্চিম থানার এসআই মো. জিয়াউর রহমান জানান, লোহাকে গলানোর জন্য চুম্বোকের সাহায্যে আগুনের চুল্লিতে ফেলানোর সময় অসাবধানবসত আগুনের চুল্লিতে লোহা ফালানোর সময় আগুনের ফুলকি এসে শ্রমিকদের গায়ে লাগে। এতে পাঁচ শ্রমিক আহত।

এস.এস ষ্টীল মিলের জেনারেল ম্যানেজার রাসেল বাবু জানান, কারখানায় লোহা গলানোর সময় পাঁচ শ্রমিক আহত হয়েছেন। আহতদের কারখানায় প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ণ ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

স/অ