ঢাকাসোমবার , ৩ জানুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গলায় বেলুন আটকে শিশুর মৃত্যু

চমক নিউজ, বেনাপোল অফিস
জানুয়ারি ৩, ২০২২ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

গলায় বেলুন আটকে শিশুর মৃত্যু

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি ঃ নেত্রকোনার কেন্দুয়ায় মুখে বেলুন ফোলাতে গিয়ে গলায় আটকে ইয়াসিন (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ইয়াসিন উপজেলার রোয়াইলবাড়ীআমতলা ইউনিয়নের সহিলাটি গ্রামের আব্দুল বারেকের ছেলে। জানা যায়, সোমবার (৩ জানুয়ারি) দুপুরে বাড়ীতে ইয়াসিন বেলুন নিয়ে খেলা করছিল।

এ সময় মুখে বেলুন ফোলাতে গিয়ে গলায় আটকে যায়। অনেক চেষ্টা করেও বের করতে না পেরে উপজেলা হাসপাতালে নিয়ে এলে ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন। ডা: মুর্শেদে আলম জানান, বেলা ২টার দিকে শিশু ইয়াসিনকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। এর আগেই গলার শ্বাসনালিতে বেলুন আটকে শিশুটির মর্মান্তিক মৃত্যু হয়।

স/বি