খোকন হত্যা মামলার প্রধান আসামী হানি সিং যাত্রাবাড়ী থেকে গ্রেফতার
মনির হোসেন জীবন ।। রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় চাঞ্চল্যকর খোকন মীর হত্যা মামলার প্রধান আসামী হানি সিং’কে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি দল গতকাল শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে যাত্রাবাড়ী এলাকায় একটি ঝটিকা অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটককৃতের নাম রাসেল ওরফে হানি সিং (২০)। ঢাকা জেলার যাত্রাবাড়ী থানার কুতুবখালী বড় মাদ্রাসা সংলগ্ন মোখলেছের পুত্র।
আজ রোববার র্যাব-১০ এর উপপরিচালক আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানী যাত্রাবাড়ী থানার চাঞ্চল্যকর খোকন মীর হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত এবং দীর্ঘদিন পলাতক অন্যতম প্রধান আসামী মোঃ রাসেল ওরফে হানি সিং (২০)।
র্যাবের এ কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উল্লেখিত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বলে অকপটে স্বীকার করেছে। সে মামলা দায়েরের পর থেকে ঢাকার কেরাণীগঞ্জ ও যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে আসছিল। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
স/এষ্

