ঢাকাশনিবার , ১৮ মে ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

খন্দকার সিসিলকেই চেয়ারম্যান হিসেবে দেখতে চায় মাছপাড়া ইউনিয়নবাসী

চমক নিউজ, বেনাপোল অফিস
মে ১৮, ২০২৪ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

খন্দকার সিসিলকেই চেয়ারম্যান হিসেবে দেখতে চায় মাছপাড়া ইউনিয়নবাসী

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়ন পরিষদের আসন্ন উপনির্বাচনে খন্দকার তাজবীর হাসান সিসিলকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ।

তাই তিনিই হচ্ছেন আওয়ামী লীগ সমর্থিত একক প্রার্থী এমন গুঞ্জনই এখন মাছপাড়া ইউনিয়নের সাধারণ জণগনের মুখে মুখে ।

জানা যায়, মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো এই পদ থেকে ইতিমধ্যে ইস্তেফা দিয়ে উপজেলা নির্বাচনে অংশ করেন । তাই এই ইউনিয়নে খুব সিঘ্রই চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে । এদিকে এই ইউনিয়নের উপনির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মাঝে চলছে নানা ধরণের আলোচনা । এই ইউনিয়নের ভোটাররা যথেষ্ট সচেতন ।

তাই তারা পূর্বের চেয়ারম্যানের মতো যোগ্য ও মেধাবী প্রার্থীকেই তাদের মূল্যবান ভোট দিয়ে আসন্ন উপনির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত করবেন । স্থানীয় সচেতন মহলের দাবী মাছপাড়া ইউনিয়ন পরিষদের ৫ বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান, পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নবনির্বাচিত পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োর সুযোগ্য সন্তান খন্দকার তাজবীর হাসান সিসিল জেন মাছপাড়া ইউনিয়ন পরিষদের আসন্ন উপনির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হন ।

তাহলে এই ইউনিয়নের ভোটারগন তাদের মূল্যবান ভোট দিয়ে তাকে নির্বাচিত করে, তার বাবার রেখে যাওয়া অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করতে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে জানান এলাকার একাধিক দায়িত্বশীল ব্যক্তিবর্গ । স্থানীয় তরুণ প্রজন্মের নেতা-কর্মীদের মতে তরুণ এই সাবেক ছাত্রলীগ নেতা খন্দকার তাজবীর হাসান সিসিল এরই মধ্যে স্থানীয় আওয়ামী লীগের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন । তিনি ইতি পূর্বে পাংশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন ।

রাজবাড়ী জেলা ছাত্রলীগের সমাজ সেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন । আওয়ামীলীগের দুর্দিনে তার বাবার নির্দেশে রাজপথে লড়াই সংরাম করেছেন । এলাকাবাসীর সুখেদুঃখে সবসময় তাদের পাসে থেকেছেন । তার মেধা ও দক্ষতায় তাকে টেনে নিয়ে এসেছে জনপ্রিয়তার শীর্ষে । তাই খন্দকার তাজবীর হাসান সিসিল দলীয় কর্মী-সমর্থকসহ এলাকাবাসীর অধিক আগ্রহের কারণেই মনস্থির করেছেন আগামী মাছপাড়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে প্রার্থী হওয়ার ।

নতুন প্রজন্মের নেতা-কর্মীরা জানিয়েছেন, এলাকাবাসীর অত্যন্ত আস্থাভাজন ও তাদের সুখ-দুঃখের অংশীদার হিসেবে খন্দকার তাজবীর হাসান সিসিলকেই আসন্ন মাছপাড়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চায় । এ ইউনিয়নের ভোটারদের মতে খন্দকার তাজবীর হাসান সিসিল অতি অল্প সময়ে তরুণ প্রজন্মকে যেভাবে সুসংগঠিত করে সাজিয়েছেন এবং নেতা-কর্মীদের আস্থা অর্জন করেছেন সেখানে খন্দকার তাজবীর হাসান সিসিলের বিকল্প কোন প্রার্থী নাই । তরুন এই রানৈতিক নেতা দিনের ২৪ ঘন্টার মধ্যে ১৬ ঘণ্টাই রাজনীতির পেছনে ব্যয় করেন ।

স্থানীয় জনগণ তাকে সবসময়েই কাছে পায় । তাই স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীগণ এমন একজন কর্মীবান্ধব নেতাকেই চেয়ারম্যান হিসেবে পেতে চায় । এই ইউনিয়নের অসংখ্য ভোটারগণ বলেন, খন্দকার তাজবীর হাসান সিসিল একজন যোগ্যনেতা হিসেবে জনগণের সাথে রয়েছে তার যথেষ্ঠ সম্পৃক্ততা । তিনি তার বাবার মতো একজন ন্যায় বিচারকও বটে ।

মাদকের বিরুদ্ধে তিনি সবসময়ই সোচ্ছার । এলাকা জুড়ে তার রয়েছে ব্যাপক জনপ্রিয়তা । এলাকাবাসী তাদের যেকোন ধরনের চাহিদার সময় খন্দকার তাজবীর হাসান সিসিলকেই কাছে পায় ।

এলাকাবাসীর ভাষ্যমতে খন্দকার তাজবীর হাসান সিসিল হচ্ছেন তার বাবার মতো মাটি ও মানুষের নেতা । একদম তৃণমূল থেকে কিভাবে দলকে সু-সংগঠিত রাখতে হয় । কিভাবে তৃণমূলের একজন নেতা-কর্মীর মন জয় করা যায় এসব গুণাবলী তার মধ্যে বিদ্ধমান ।

এলাকাবাসী তাদের নেতা হিসেবে ঘুরেফিরে তাকেই সবসময় কাছে পায় । তাই তার প্রতি এলাকার সাধারণ জনগনের বড় রকমের একটা আস্থা তৈরী হয়েছে । এ আস্থা থেকেই এলাকাবাসী তাকে মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে পেতে চায় ।