ঢাকাবুধবার , ২৫ জুন ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কোচিং শেষে বাড়ি ফেরা হলোনা দশম শ্রেণীর শিক্ষার্থী হৃদয়ের

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ২৫, ২০২৫ ২:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

কোচিং শেষে বাড়ি ফেরা হলোনা দশম শ্রেণীর শিক্ষার্থী হৃদয়ের

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গরু বোঝাই একটি ট্রাকের চাপায় হৃদয় হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাণীশংকৈল পৌর শহরের বন্দর বড় ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় হোসেন রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের খঞ্জনা গ্রামের মোশারফ হোসেনের ছেলে। সে রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হৃদয় হোসেন ওইদিন সন্ধ্যায় কোচিং শেষে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিল। পথে বন্দর বড় ব্রিজ এলাকায় পৌঁছালে হরিপুরের যাদুরানী থেকে চট্টগ্রামগামী গরুবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট ২৪-০৬২০) তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সে ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।