কেন্দুয়ার বাড়ীতে সাবেক এমপি আলী উসমান খানের দাপন সম্পন্ন
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি-
নেত্রকোনা-৩ কেন্দুয়া- আটপাড়া আসনের ২ বারের সাবেক এমপি আলী উসমান খানের জানাযা শেষে শনিবার (৩ জুলাই) বিকালে তার গ্রামের বাড়ী নেত্রকোনা কেন্দুয়ার সান্দিকোনা ইউনিয়নের দুছরাপুর গ্রামে পারিবারিক কবরাস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
তিনি বার্ধক্য জনিত বিভিন্ন রোগে অসুস্থ্য হয়ে ঢাকার একটি হাসপাতালে লাইফ সার্পোটে থাকাবস্থায় শুক্রবার (২ জুলাই) বেলা ৩টার দিকে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ৩ ছেলে ৩ মেয়ে নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বর্ণাঢ্য জীবনের অধিকারী রাজনৈতিক এই নেতা ১৯৭৯ সনে বিএনপি হতে কেন্দুয়া আটপাড়া আসনের এমপি নির্বাচিত হন। পরে ১৯৮৮ সনে জাতীয় পার্টি হতে আবারও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
তার ভাগ্নে জনকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মশিউর রহমান খান জানান, করোনায় লকডাউনের কারণে সীমিত পরিসরে শনিবার বেলা ২টায় কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চবিদ্যালয় খেলার মাঠে প্রথম জানাযা এবং বেলা ৩টায় দুছরাপুর গ্রামে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরাস্থানে তাঁকে দাপন করা হয়।
সাবেক এই এমপির মৃত্যুতে নেত্রকোনা-৩ আসনের বর্তমান এমপি কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, বিএনপির কেন্দ্রীয় নেতা ড. রফিকুল ইসলাম হিলালী, কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূঞা এবং জাতীয় পার্টির নেতৃবৃন্দসহ বিভিন্ন মহল থেকে তাঁর পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।
স/বি

