ঢাকাবুধবার , ২২ মার্চ ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কেন্দুয়া ফুটবল ও কেরাম খেলা নিয়ে পৃথক মারামারিতে ২জন নিহত

চমক নিউজ, বেনাপোল অফিস
মার্চ ২২, ২০২৩ ১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

কেন্দুয়া ফুটবল ও কেরাম খেলা নিয়ে পৃথক মারামারিতে ২জন নিহত

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি- নেত্রকোনার কেন্দুয়ায় ছোটদের ফুটবল খেলা নিয়ে ঝগড়ার জেরে বড়দের মারামারিতে কবির মিয়া (৫২) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত কবির মিয়ার চাচাতো ভাই আমির হামজা (৪৫) আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। নিহত কবির মিয়া উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতী গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে। পুলিশ মরদেহ উদ্ধার করে নেত্রকোনা মর্গে প্রেরণ করেন।

গ্রামবাসি জানান, সোমবার (২০ মার্চ) বিকালে পিজাহাতী গ্রামের অনাবাদি জমিতে ফুটবল খেলার আয়োজন করে ছেলেরা। পিজাহাতী গ্রামের আলিম উদ্দিনের ছেলে বাবু মিয়া (১৭) তার দলে ফুটবল খেলতে না আসায় একই গ্রামের আমির হামজার ছেলে মোবারক (১৪) কে অভিযুক্ত করে। এতে উভয় পক্ষের ছেলেদের মধ্যে ঝগড়া হয়। পরদিন বুধবার ২১ মার্চ দুপুরে মোবারকের পিতা আমির হামজা হাওরে গেলে বাবু মিয়ার পিতা আলিম উদ্দিন গংরা তাকে মারধর করে।

খবর পেয়ে তার চাচাতো ভাই কবির মিয়া ঘটনাস্থলে যাওয়ার পথে প্রতিপক্ষের লোকেরা তার উপর চড়াও হয়। এসময় তিনি আহত হয়ে ঢলে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতারে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোঃ শহিদুল ইসলাম মৃত ঘোষণা করেন এবং আমির হামজাকে হাসপাতালে ভর্তি করেন।

ডাক্তার শহিদুল ইসলাম জানান, নিহত কবির মিয়ার পিঠে লাঠির মত বস্তুর আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাদন্তের পর সঠিক কারণ জানা যাবে। অপর দিকে সোমবার (২০ মার্চ) রাতে উপজেলা বলাইশিমুল ইউনিয়নের নোয়াদিয়া গ্রামে কেরাম খেলা নিয়ে প্রতিবেশীদের মধ্যে মারামারি হয়। এতে নোয়াদিয়া গ্রামের মৃত জালাল উদ্দিন ওরফে জালু মিয়ার ছেলে সুবেল মিয়া (২৮) মারাত্মক আহত হন।

স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতাল পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যান। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই রাতে মারা যান সুবেল মিয়া। দুটি ঘটনা নিশ্চিত করে কেন্দুয়া থানার ওসি আলী হোসেন পিপিএম জানান, ২টি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স/বি