ঢাকাসোমবার , ৪ জুলাই ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুড়িগ্রামে মানবিক কল্যাণ সংস্থা বন্ধন এর ত্রাণ বিতরন

চমক নিউজ বার্তা কক্ষ
জুলাই ৪, ২০২২ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামে মানবিক কল্যাণ সংস্থা বন্ধন এর ত্রাণ বিতরন

আল-হেলাল সুনামগঞ্জ প্রতিনিধি : সিলেট সুনামগঞ্জের পর এবার কুড়িগ্রাম জেলায় বন্ধন মানবিক কল্যাণ সংস্থা নামের নবগঠিত স্বেচ্ছাসেবী এনজিও সংগঠনের পক্ষ থেকে ৩ শতাধিক বন্যার্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরন করা হয়েছে।

৪ঠা জুলাই সোমবার দিনব্যাপী জেলার উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রামে সংস্থাটির পক্ষ থেকে ৫ কেজি চাল, ৫ কেজি আলু, আধকেজি ডাল, আধ লিটার সোয়াবিন,গুড়,সাবান,স্যালাইন,ফিটকারী, দুধ,চকলেট,মোমবাতি,ম্যাচ ও পানিসহ মোট ১০টি নিত্যপ্রয়োজনীয় উপকরন সম্বলিত প্যাকেজ স্থানীয় জনসাধারনের মধ্যে বিতরন করা হয়।

সংস্থার পক্ষে ত্রাণসামগ্রী বিতরন করেছেন, বন্ধন মানবিক কল্যাণ সংস্থার চেয়ারম্যান হাসানুর রহমান পাভেল। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

স/অ