ঢাকাসোমবার , ৩০ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুড়িগ্রামে বিড়ি কারখানায় শ্রমিককে কুপিয়ে হত্যা

চমক নিউজ বার্তা কক্ষ
মে ৩০, ২০২২ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামে বিড়ি কারখানায় শ্রমিককে কুপিয়ে হত্যা

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম পৌরশহরের জলিল বিড়ি কারখানায় মাঈদুল ইসলাম বাপ্পি (২২) নামের এক বিড়ি শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে খোকন ইসলাম (২২) এর বিরুদ্ধে।

নিহত বাপ্পি পৌরশহরের মাটিকাটা মোড় এলাকার খাদেম আলীর ছেলে। সে কুড়িগ্রাম মজিদা আর্দশ ডিগ্রি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। সোমবার বিকেলে শহরের জলিল বিড়ি ফ্যাক্টরির ভিতরে এঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহত মাঈদুল ইসলাম বাপ্পি ও খোকন ইসলাম জলিল বিড়ি নামের একটি ফ্যাক্টরিতে দিন মজুরের কাজ করেন।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু-জনের মধ্যে ঝগড়া লাগে। এক পর্যায়ে খোকন, মাঈদুলকে ছুরি দিয়ে আঘাত করলেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অভিযুক্ত খোকন ইসলাম একই এলাকার মাটিকাটা মোড়ের মৃত বোবা নজিরের ছেলে।

পরে খবর পেয়ে পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্তসাপেক্ষে হত্যাকান্ডের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

স/এষ্