ঢাকাশুক্রবার , ১ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুড়িগ্রামে অসহায় পরিবারের নামে মিথ্যা মামলার অভিযোগ

চমক নিউজ মফস্বল বিভাগ
অক্টোবর ১, ২০২১ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামে ষড়যন্ত্রমূলক এক অসহায় পরিবারের নামে বাড়ি পোড়ানোর মিথ্যা মামলার অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক অসহায় পরিবারের নামে ষড়যন্ত্রমূলকভাবে বাড়ি পোড়ানোর মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে ২৩ সেপ্টেম্বর কুড়িগ্রাম পুলিশ সুপারের বরাবরে একটি লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী ওই উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ মুন্সিপাড়া গ্রামের কছিমুদ্দিনের ছেলে শহিদুল ইসলাম।

অভিযোগে জানা যায়, প্রতিবেশি মৃত পনির উদ্দিনের ছেলে আব্দুল আজিজ (৪৫) জালাল উদ্দিনের ছেলে আতাউর রহমান (৫০), শাহজাহান আলীর ছেলে সিরাজুল ইসলাম (৩২), মৃত শিশু শেখের ছেলে আজগর আলী (৪৫) এবং মৃত আব্দুর রহিমের ছেলে ভোলা শেখের (৫২) লোকজন পূর্ব শত্রুতার জেরে দীর্ঘদিন যাবত শহিদুলের পরিবার পরিজনের ক্ষয়ক্ষতি করে আসছিলো, এবং মামলা, হামলাসহ নানাভাবে হুমকী প্রদান করে আসছিলো।

এক পর্যায়ে চলতি বছরের ৭ আগস্ট ভোর রাতে আব্দুল আজিজের টিনশেডের বাড়িতে আগুন লেগে রান্নাঘরসহ কিছু সুপাড়িগাছের চারা পুড়ে যায়। যার ক্ষয়ক্ষতি দেখানো হয়েছে ১ লাখ ৭০ হাজার টাকা। এ ঘটনায় ২২ আগস্ট শহিদুল ও তার পরিবারের লোকজনকে ষড়যন্তমূলকভাবে ফাঁসাতে তাদের রান্নাঘর পোড়ানোর অভিযোগে ৭ জনকে আসামী করে কুড়িগ্রাম জুডিশিয়াল মেজিস্ট্রেট ভূরুঙ্গামারী আমলী আদালতে পিটিশন মামলা দায়ের করেন আব্দুল আজিজ।

শুধু তাই নয় তারা শহিদুল ও তার পরিবারের লোকজনকে ক্ষতি করার উদ্দেশ্যে আবারও নতুন কোনো মিথ্যা মমলা করার জন্য জন্য এবং শহিদুলদের অগোচরে মদ, গাঁজা, ফেন্সিডিল ও নষ্ট মহিলা দ্বারা নারী ও শিশু নির্যাতনসহ নানা অভিযোগ দেখিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

বিষয়গুলো জানাজানি হলে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিকে বিষয়টি অবহিত করে বিচার প্রার্থনা করেন শহিদুলের পরিবার। কিন্তু প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় স্থানীয়ভাবে সুরাহা করতে পারেননি স্থানীয়রা। সরেজমিনে গিয়ে দেখা যায় ওই বাড়ির একটি রান্নাঘর পুড়ে গেছে এবং আগুনের তাপে কিছু সুপারি গাছের চারা পুড়ে নষ্ট হয়েছে।

কিন্তু কে বা কারা ওই বাড়িতে আগুন লাগিয়েছে নাকি অন্য কোনো কারণে, কখন কীভাবে আগুন লেগেছে এ বিষয়ে কিছুই জানেন না ও বলতে পারেন না বলে জানান মামলার শিকার শহিদুল ও তার পরিবারের লোকজন। তারপরও এ মামলা হওয়ায় হতাশ ওই অসহায় পরিবার।

তার এই ষড়যন্ত্রমূলক এই মামলা ও হয়রানী থেকে রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে পরিবারটি। তবে ঘর পুরে যাওয়া বাড়িতে তালাবদ্ধ থাকায় বাড়ির মালিক আব্দুল আজিজের সাথে কথা বলা সম্ভব হয়নি। এমনকী যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।

তার পক্ষের শাহজাহান আলীর ছেলে সিরাজুল ইসলাম সাংবাদিক পরিচয় পেয়ে কথা বলতে অস্বীকৃতি জানিয়ে বলেন, আপনাকে আমি চিনি না জানি না, আপনাকে কী বলব? তবে পরক্ষণে বলেন আমি এ ব্যাপারে কিছু জানি না।

অপরদিকে বাড়ি পোড়ানোর ঘটনায় স্থানীয় লুৎফা বেগম নামের এক নারীকে মিথ্যা সাক্ষি দেয়ায় জন্য প্রতিপক্ষ আব্দুল আজিজ গ্রুপ চাপ প্রয়োগ করেছে বলেও জানা গেছে এমনকী মিথ্যা স্বাক্ষী দিতে রাজি না হওয়ায় ওই নারীকেও আসামী করেছেন তারা।

এ ব্যাপারে লুৎফা বেগম বলেন, আমাক ভোলার বাড়িতে ডাকে নিয়া গেইছে। নিয়া যায়া আমাক বলছে যে আপনি স্বাক্ষী দিবেন, তা আমি কচি কী স্বাক্ষী? ওমরা কয় বাড়ি পোড়া কে দিছে বইলবেন। আমি বলছি, কে দিছে আমি দেখি নাই কোনো নাই, আমি কী স্বাক্ষী দেব? অত বড় মিথ্যা কথা আমি কবার পাবান্নই। এই বয়সে আমি এত বড় মিথ্যা স্বাক্ষী দিবার পাবান্নই।

উপরে আল্লাহ একজন আছে, আমার তো কবরত যাওয়া নাইকবে একদিন। তারপর কয় বইল্লেন না বুঝবেন একদিন, তারপরে আমাকও আসামী কইচ্ছে।

কুড়িগ্রাম জুডিশিয়াল মেজিস্ট্রেট ভূরুঙ্গামারী আমলী আদালতে পিটিশন মামলার তদন্তকারী কর্মকর্তা ভূরুঙ্গামারী থানার এসআই আতাউর রহমান বলেন, বিষয়টি সরেজমিন তদন্ত করে তদন্ত রিপোর্ট কোর্টে জমা দেয়া হয়েছে।

স/অ