ঢাকাসোমবার , ৩ অক্টোবর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুষ্টিয়াতে স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী পলাতক

চমক নিউজ বার্তা কক্ষ
অক্টোবর ৩, ২০২২ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়াতে স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী পলাতক

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় সাব্বির (৩৭) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তারই স্ত্রী রোজিনার বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত স্ত্রী পলাতক রয়েছে।

রোববার (৩ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে শহরতলীর মিলপাড়া টেলিফোন অফিস (ছোট ওয়ারলেস) গেট সংলগ্ন নিজ বাসায় এ ঘটনা ঘটে।

নিহত সাব্বির একই এলাকার মৃত রমজান আলীর ছেলে। তার প্রথম পক্ষের স্ত্রী ঢাকায় থাকেন।তাদের দুই কন্যা সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সাব্বিরের প্রথম পক্ষের স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে। তারা ঢাকায় বসবাস করেন। গেল একমাস আগে সাব্বির কুষ্টিয়া শহরতলীর উত্তর লাহিনী পাড়া এলাকার শামসুলের মেয়ে রোজিনা খাতুনের সঙ্গে দ্বিতীয় বিয়ে করেন। পারিবারিক কলহের জের ধরে স্বামী সাব্বিরকে গালায় ছুরিকাঘাত করে হত্যা করে স্ত্রী রোজিনা। গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এসময় হত্যায় ব্যবহৃত ছুরিটি নিয়ে পালিয়ে যায় স্ত্রী রোজিনা।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন,পারিবারিক কলহের জেরে এ হত্যাকান্ড হতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহটি উদ্ধার কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এঘটনায় অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

স/এষ্