ঢাকাশনিবার , ২ নভেম্বর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুড়িগ্রামে ৫ দিন ধরে হাসপাতালে ভর্তি ৬ মাসের গর্ভবর্তী মানসিক ভারসাম্যহীন নারী

চমক নিউজ বার্তা কক্ষ
নভেম্বর ২, ২০২৪ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামে ৫ দিন ধরে হাসপাতালে ভর্তি ৬ মাসের গর্ভবর্তী মানসিক ভারসাম্যহীন নারী

কুড়িগ্রাম প্রতিনিধি ।। ৬ মাস গর্ভবর্তী এক মানসিক ভারসাম্যহীন নারীর পরিবারের সন্ধান চাচ্ছেন পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ। গত ৫ দিন ধরে আমেনা (১৯) নামের ওই মানসিক ভারসাম্যহীন নারী কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের প্রসূতি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৭ অক্টোবর অজ্ঞাতনামা এক ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ওই নারীকে হাসপাতালে রেখে চলে যায়। পরে হাসপাতাল কতৃপক্ষ তার পরিক্ষা নিরীক্ষা করে গর্ভে ৬ মাসের সন্তান আছে বলে নিশ্চিত হন। পরে সেখানেই তার চিকিৎসা চলছে। এমন অবস্থায় ওই নারীর ঠিকানা খুঁজছে পুলিশ ও হাসপাতাল কতৃপক্ষ।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শাহিনুর রহমান সর্দার শিপন বলেন, ওই মানসিক ভারসাম্যহীন নারী সুস্থ সবল রয়েছে এবং হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে। তবে মাঝে মাঝে হাসপাতালের বাহিরে চলে যায়, সেক্ষেত্রে একটু ঝুঁকি থাকে। আমরা প্রসাশনকে বিষয়টি জানিয়েছি।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, নাম পরিচয় বিহীন এক মানসিক ভারসাম্যহীন গর্ভবর্তী নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতাল কতৃপক্ষ বিষয়টি আমাদের জানায়। পরে আমরা সব থাকায় ম্যাসেজ দিয়েছি। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন উপায়ে খোঁজ করছি।

স/এস্