ঢাকারবিবার , ১২ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কালীগঞ্জে রাস্তা সংস্কারের দাবীতে শিক্ষার্থীর মানববন্ধন

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ১২, ২০২২ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

কালীগঞ্জে রাস্তা সংস্কারের দাবীতে শিক্ষার্থীর মানববন্ধন

লাভলু শেখ লালমনিরহাট থেকে : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনায় রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রবিবার (১২ জুন) সকালে উপজেলার কাকিনা কাচারীবাজার হতে উত্তর-বাংলা কলেজ গেট পর্যন্ত রাস্তাটি সংস্কারের দাবীতে সড়কের উপর দাঁড়িয়ে এ মানববন্ধন করে শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা দাবী করে বলেন, দীর্ঘদিনে রাস্তাটির সংস্কার কাজ না হওয়ায় বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের অনপযুক্ত হয়ে পড়ে। ফলে স্কুল, কলেজগামী শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হয়। তাই রাস্তাটির দ্রুত সংস্কারের দাবী জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আবু তৈয়ব মোঃ শামসুজ্জামান জানান, সরেজমিনে রাস্তাটি দেখে এ বছরেই মেইনটেনেন্স করতে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।

স/এষ্