ঢাকাবুধবার , ২০ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চমক নিউজ বার্তা কক্ষ
এপ্রিল ২০, ২০২২ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীর ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের উদ্যোগে কলেজটির প্রতিষ্ঠাতা কাজী সিরাজুল ইসলামের জৈষ্ঠ্যপুত্র কাজী আমিনুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে।

২০ এপ্রিল বুধবার কলেজটির গ্রন্থগার মিলায়েনতনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, কলেজটির প্রতিষ্ঠাতা, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ, বিশিষ্ট দানবীর আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম।

কলেজটির অধ্যক্ষ মো. ফরিদ আহমেদ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজ ম্যানেজিং কমিটির সদস্য ও উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আকরামুজ্জামান মৃধা রুকু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার প্রফেসার আব্দুর রশিদ, অভিভাবক প্রতিনিধি আলী আকবর, মো. নাহিদুজ্জামান খান, উপাধ্যক্ষ খন্দকার মুরসালিন, সহকারি অধ্যাপক মো. মজনু মিয়া, বোয়ালমারী জর্জ একাডেমির প্রধান শিক্ষক আব্দুল আজিজ, প্রেসক্লাব বোয়ালমারী সভাপতি এ্যাড. কোরবান আলী, সিনিয়ার সাংবাদিক কাজী আমিনুল ইসলাম, আমীর চারু বাবলু, খান মোস্তাফিজুর রহমান, মহাব্বত চৌধুরি প্রমূখ।

ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন, বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হুসাইন আহমেদ সাহেব। অনুষ্ঠানে কলেজটির শিক্ষক মণ্ডলী ও কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

স/এষ্