ঢাকাবুধবার , ৮ মে ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কাচ্চি ভাই রেস্টুরেন্টের মালিক সোহেল বিমানবন্দরে আটক

চমক নিউজ বার্তা কক্ষ
মে ৮, ২০২৪ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

কাচ্চি ভাই রেস্টুরেন্টের মালিক সোহেল বিমানবন্দরে আটক

মনির হোসেন জীবন ।। রাজধানীর বেইলি রোডে অবস্হিত বহুতল ভবন গ্রিন কোজি কটেজ’র ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টের মালিক সোহেল সিরাজকে বিমানবন্দর থেকে আটক করেছে আইনশৃংলা বাহিনী। পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নিকট হস্তান্তর করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মালয়েশিয়া থেকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

পরবর্তীতে মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হাতে তাকে হস্তান্তর করা হয়।

মামলা ও তথ্য সূত্র বলছে, বেইলি রোডে আগুন লাগার পরপরই সোহেল সিরাজ দেশ থেকে কৌশলে পালিয়ে গিয়েছিল। এ নিয়ে ভয়াবহ ওই আগুনের ঘটনায় মোট ৭ জনকে আটক করা হল।

আজ বুধবার বিকেলে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান সাংবাদিকদের সোহেল সিরাজকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বেইলি রোডের অগ্নিকান্ডের ঘটনায় দায়ের করা মামলায় সোহেল সিরাজকে গ্রেফতার দেখানো হয়েছে। আগুনের ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সিআইডি জানায়, বুধবার সকালে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে সোহেল সিরাজকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ, সিআইডি ও মামলা সূত্রে জানা গেছে, গত ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ৮ তলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। ওই ভবনের দ্বিতীয় তলায় ছিল বিরিয়ানির দোকান ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্ট।

এছাড়া ভবনটির অন্য তলাগুলোতেও ছিল অনেকগুলো খাবারের দোকান। এঘটনায় ১৮ জন নারী এবং ৮ শিশু ছিলসহ মোট ৪৬ জনের মৃত্যু হয়। তারা সবাই খাবার খেতে ভবনটির বিভিন্ন রেস্তোরাঁয় গিয়েছিলেন।

এ ঘটনায় অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করে। বর্তমানে মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

এবিষয়ে জানতে আজ সন্ধ্যা সাড়ে ৭ টায় শাহজালাল বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের সাথে যোগাযোগ করা হলে সেখানকার দায়িত্বরত এক কর্মকর্তা বাসস’কে জানান, আমরা শিফটিং ডিউটি করি। গতকাল রাতে আমাদের ডিউটি ছিল না, তাই বিষয়টি আমাদের জানা নেই। অনুগ্রহ করে উধর্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করুন।

স/এষ্