ঢাকামঙ্গলবার , ২ এপ্রিল ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কাউন্সিলর প্রার্থীর প্রতিশ্রুতি: আধুনিক ওয়ার্ড গড়ার রূপকার হতে চাই- আলহাজ সাদেকুর রহমান 

চমক নিউজ, বেনাপোল অফিস
এপ্রিল ২, ২০২৪ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

  1. কাউন্সিলর প্রার্থীর প্রতিশ্রুতি: আধুনিক ওয়ার্ড গড়ার রূপকার হতে চাই- আলহাজ সাদেকুর রহমান 

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৫৩ নম্বর ওয়ার্ডের আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদে, আধুনিক বাসযোগ্য ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তুরাগ থানা আওয়ামী- স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি, নয়ানগর নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি, তুরাগ যুব কল্যাণ সংসদের সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ মোঃ সাদেকুর রহমান সাদেক।

তিনি বলেন, দেশ উন্নত হচ্ছে, দেশের মানুষ উন্নতির দিকে যাচ্ছে । তাই পরিচ্ছন্ন, নিরাপদ ও অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন । ৫৩নং ওয়ার্ডের বাসিন্দরা উন্নত রাস্তাঘাট, নিরাপদ বাসস্থান ও পরিচ্ছন্ন পরিবেশ চায় । মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ চায় । উন্নয়নের নামে ক্ষমতার অপব্যবহারকারীদের থেকে রক্ষা পেতে চায় ।

সঠিক পরিকল্পনা, সবার জন্য সমবণ্টন ও সৎ সাহসিকতার একটি ওয়ার্ড গড়ার রূপকার হওয়া যায়, সেই প্রমানেই করতে চান আলহাজ মোঃ সাদেকুর রহমান সাদেক । ছোট বেলা থেকেই সাহিত্য, সংস্কৃতি, সংগঠন ও সমাজসেবা করে আসা আলহাজ মোঃ সাদেকুর রহমান সাদেক স্নাতক সম্পন্ন করেছেন অনেক আগেই।

নেতৃত্বশীল প্রতিভা, সৎ ও ক্লিন ইমেজের মানুষ হিসেবে এলাকায় তিনি সুপরিচিত । ব্যবসার পাশাপাশি এলাকার উন্নয়ন, দুঃস্থদের সাহায্য সহযোগিতা করা, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে তিনি সর্বদা যুক্ত থাকেন । তিনি বলেন, উন্নয়নের অগ্রযাত্রা ও সামাজিক সেবাকে প্রতিষ্ঠানিক রূপ দিতেই আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ৫৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার চিন্তা করছি ।

হরহামেশাই শোনা যাচ্ছে এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, কিশোর গ্যাংয়ের উৎপাত, যৌন হয়রানিসহ নানা অপকর্ম রীতিমতো সাধারণ ঘটনায় পরিণত হয়েছে । বিভিন্ন স্থানে ইয়াবাসহ মাদকের ছড়াছড়ি । আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসনের অগোচরেই এসব চলছে বছরের পর বছর ।

এসব অনাচার-অত্যাচার-অপকর্ম থেকে এ ওয়ার্ডবাসীর মুক্তি দিতেই দায়বদ্ধ মনে করছেন আলহাজ মোঃ সাদেকুর রহমান সাদেক । তিনি আরও বলেন, আমাদের এই ওয়ার্ডকে আমরাই সুস্থ, সামাজিক ও পরিচ্ছন্ন ওয়ার্ডে পরিণত করতে চাই ।

আলহাজ মোঃ সাদেকুর রহমান সাদেক বলেন, যুগ যুগ ধরে চলা নানা অপকর্ম ও অরাজকতা থেকে মুক্তি চায় এই ওয়ার্ডের বাসিন্দারা । সাধারণ মানুষরা অনেকটা অসহায়ের মতো নানা অরাজকতা হজম করছেন । তারা এ অবস্থার পরিবর্তন চান । তাই আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে ৫৩নং ওয়ার্ডে ভোটের মাধ্যমে তারা নীরব জবাব দেয়ার প্রতীক্ষায় আছেন । নাগরিক দুর্ভোগ কমাতে ও বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা নিয়ে ভোটারদের সঙ্গে দিন-রাত চলছে তার আলাপ আলোচনা ।

এ প্রার্থীর উল্লেখযোগ্য প্রতিশ্রুতির মধ্যে রয়েছে- আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নির্মূল, ছিনতাই বন্ধ, কিশোর গ্যাংয়ের ছেলেদের সুপথে ফিরিয়ে এনে সামাজিক পরিবেশ দেয়া, সব ধরনের অপরাধ রুখতে ও ওয়ার্ডকে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে পুরো ওয়ার্ডকে সিসি ক্যামেরার আওতায় আনা, প্রতিটি এলাকায় গেট, গার্ড ও কমিনিউটি পুলিশের মাধ্যমে অরাজকতামুক্ত ওয়ার্ড নির্মাণ, ফুটপাত দখলমুক্ত ও হকারদের জন্য পৃথক মার্কেটের ব্যবস্থা করবেন তিনি ।

এলাকাবাসীকে সঙ্গে নিয়ে উন্নয়ন বাস্তবায়ন কমিটি গঠনের মাধ্যমে এসব কার্যক্রম বাস্তবায়ন করতে চান তিনি । আলহাজ মোঃ সাদেকুর রহমান সাদেক বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, মেধাবীদের জন্য উৎসাহব্যঞ্জক বৃত্তি, সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে এবং মসজিদ-মাদ্রাসার ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিদ্যমান সব সমস্যাকে সমাধান ও উন্নয়ন করা হবে ।

বেকার সমস্যা সমাধানে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে যুব সমাজকে উন্নয়নের শামিল করা । সিটি কর্পোরেশনের বিদমান বাজেটে এসব পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব বলেও মনে করেন তিনি । আলহাজ মোঃ সাদেকুর রহমান সাদেক এলাকাবাসীকে অনুরোধ করে বলেন, আসুন আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনে কাজ করি ।