কবিতা পাঠের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি- ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গৌরীপুর আবৃত্তি পরিষদ আয়োজন করে কবিতা পাঠ ও আলোচনা সভার । ২১ ফেব্রæয়ারী মঙ্গলবার বিকেলে শহীদ হারুন পার্কে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আবৃত্তি পরিষদের যুগ্ম আহবায়ক হারুন-উর-রশীদের সভাপতিত্বে সদস্য-সচিব শেখ বিপ্লবের সঞ্চালনায় একুশের আলোচনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, গৌরীপুর পৌর সভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন, গৌরীপুর আবৃত্তি পরিষদের আহবায়ক শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, গৌরীপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, গৌরীপুর সংগীত নিকেতনের পরিচালক ওস্তাদ আব্দুল হাই, প্রমুখ।
কবিতা পাঠের আসরে আবৃত্তি পরিবেশন করেন শফিকুল ইসলাম মিন্টু, হারুন উর রশিদ,শেখ বিপ্লব, সুপক রঞ্জন উকিল, আবু কাউছার চৌধুরী রন্টি, কবি শামীমা খানম, নুরুল আবেদীন, কাজী আব্দুল্লাহ আল আমিন, ওবায়দুর রহমান, আরিফ আহাম্মদ, মোখলেছুর রহমান ও নাজিম উদ্দিন।
স/বি

