ঢাকাশুক্রবার , ১৫ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ওয়াসা অঞ্চল ৯ এর নির্বাহী প্রকৌশলীর অপসারণ চায় চালাবন হাজীপাড়া বাসী

admin
এপ্রিল ১৫, ২০২২ ১০:৩১ অপরাহ্ণ
Link Copied!

ওয়াসা অঞ্চল ৯ এর নির্বাহী প্রকৌশলীর অপসারণ চায় চালাবন হাজীপাড়া বাসী

মো: রফিকুল ইসলাম মিঠু : ঢাকা ওয়াসার অঞ্চল ৯ এর নির্বাহী প্রকৌশলী মুজাহিদুরের অপসারণ দাবী করেছেন দক্ষিনখান এলাকার চালাবন হাজীপাড়া বাসীরা। বিগত ১ মাস যাবৎ সাপ্লাই পানি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এলাকায় বসবাসরত সাধারণ জনগন।

এলাকাবাসীর অভিযোগ বার বার টেলিফোনে বা স্ব-শরীরে একাধিকবার অভিযোগ করলেও প্রকৌশলী মুজাহিদুরের টনক নড়েনি। তিনি মিথ্যা আশ্বাস দিয়ে বলেন আমরাতো পানির ফ্লো দিয়ে রেখেছি। তাহলে পানি যায় কোথায়?

অনেকের অভিযোগ, অবৈধ পথের টাকায় ওয়াসার অনেক পিয়নের ও বাড়ি গাড়ি রয়েছে ঢাকা শহরে।

এলাকাবাসী আরো অভিযোগ করেন, দক্ষিণখান অঞ্চলের দায়িত্বে থাকা ‍ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম ঠিকমত পানির পাম্প পরিদর্শন করেন না। সমস্যা জানাতে ফোন দিলে ও তার পাত্তা পাওয়া যায় না।  অভিযোগের সত্যতা যাচাইয়ে ৩ বার ফোন দেওয়া হলেও তিনি কোন জবাব দেননি।

জানা যায়, জহিরুল ইসলাম ইতিপূর্বে মিরপুরে ছিলেন। সেখানে রয়েছে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান। নিজের পরিবার মিরপুরে থাকায় খুব কম সময় উত্তরায় দেন। বিগতএক মাসের পানির কষ্টেও তার সাঁড়া মেলেনি।

ওয়াসা সূত্রে জানা যায়, এসব অভিযোগ দেখার জন্য রিতিমত টিএ, ডিএ নেওয়া হয়। গত ১৪ ই এপ্রিল গাজী নামে একজন পাইপ অপারেটর এসে ঘুরেফিরে চলে যান।

স/এষ্