ঢাকাশনিবার , ৪ নভেম্বর ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

এলাকাবাসীর নিজ উদ্যোগে আদিতমারীতে  তৈরি কাঠের ব্রিজ উদ্বোধন 

চমক নিউজ বার্তা কক্ষ
নভেম্বর ৪, ২০২৩ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

এলাকাবাসীর নিজ উদ্যোগে আদিতমারীতে  তৈরি কাঠের ব্রিজ উদ্বোধন

লাভলু শেখ লালমনিরহাট থেকে।। লালমনিরহাটের আদিতমারী উপজেলার  দূর্গাপুর ইউনিয়নে ভারত থেকে নেমে আসা গিদারী নদীটি উপর দীর্ঘ ১৬০ ফিট কাঠের ব্রিজের উদ্বোধন করেছেন অত্র এলাকার চেয়ারম্যান  নান্নু মিয়া ও এলাকাবাসী।
শুক্রবার ৩ নভেম্বর  ওই উপজেলার নামাটারী কুটিবাড়ী দূর্গাপুর ইউনিয়ন এলাকায় এ কাঠের ব্রিজটি উদ্বোধন করেন। ব্রিজটি হওয়াতে ওই এলাকার প্রায় ৫০ হাজার  মানুষের দীর্ঘদিনের কষ্ট দূর হলো বলে উপস্থিত সকলে জানান।
প্রধান অতিথি আসাদুজ্জামান নান্নু চেয়ারম্যান বলেন, আমি এলাকার  আয়োজনকারী দের উদ্দেশ্যে ধন্যবাদ দিয়ে কিছু বলেন,তরুণদের বলবো দেশের মানুষের জন্য কাজ করতে হলে খুব বেশি টাকার প্রয়োজন হয় না এবং  প্রয়োজন মানসিকতার।
গ্রাম -গঞ্জের মানুষ হয়ে এমপি মন্ত্রী না হয়েও মানুষের কল্যাণে যে কাজ করা সম্ভব ওই কাঠের ব্রিজটি যারা তৈরী করে দূর্ভোগী মানুষকে সহযোগীতা করেছে।  এটাই তার বড় উদাহরণ কল্যাণেই মুখ্যবিষয় তাতে এমপি-মন্ত্রী হওয়ার প্রয়োজন নেই।
বিশেষ অতিথির বক্তব্যে ইউপি সদস্য মেহেরুল বলেন, এ ছোট ব্রিজ উদ্বোধন করে আমি অনেক আনন্দিত এ ব্রিজের মাধ্যমে বহু মানুষের উপকার হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আয়োজন কমিটির সদস্যবৃন্দ সহ ইউপি সদস্য আঃ রাজ্জাক সরকার,রফিকুল ইসলাম সমাজসেবক সংবাদকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।
ওই ব্রিজের সুচনাকারী ও আয়োজক অত্র এলাকার শামসুল হক বলেন এর আগে এখানে বাঁশের সাঁকো ছিল। দুদিন  সাঁকো থেকে পানিতে পড়ে যাই। এ ঘটনার পর থেকে সেখানে ব্রিজ করার অঙ্গীকার করি এবং আজ তা সফল হইলো।
তিনি বলেন, এলাকাবাসীর দোয়া আর সহযোগিতা নিয়েই সঙ্গী হিসাবে কয়েকজনকে একত্র করি তার মধ্যে আফজাল হোসেন এর  সহযোগীতায়   ২ লাখ ১৫ হাজার   টাকার মাধ্যমে দের মাসে এলাকার মানুষের অক্লান্ত পরিশ্রমে তৈরী হয়েছে ওই ব্রিজটি।
আগামীতে বন্যায় অন্তত বানিয়াটারী, নামাটারী কুটিবাড়ী চওড়াটারী সহ প্রায় ৫০-৬০ হাজার লোকের যাতায়াতের অসুবিধা হবে না বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।
স/এষ্