বিনোদন ডেস্ক: বলিউড গায়ক মিকা সিংকে সারা ভারত জুড়েই নিষিদ্ধ ঘোষণা করে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কস অ্য়াসোসিয়েশন।
কারণ তিনি পাকিস্তানের কারাচিতে একটি বিয়ের অনুষ্ঠানে গান পরিবেশন করেছিলেন। আর সেখানে দাউদ ইব্রাহিমের পরিবারের বেশ কয়েকজন সদস্যও হাজির ছিলেন। মূলত এ কারণেই তাকে বয়কট করা হয়েছিল।
এবার গায়ক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, পাকিস্তানে গান গাইতে যাওয়ার পর জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করা হয়। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক। এসব বিষয়ে তিনি কিছুই জানতেন না।
যদি তিনি কোনও ভুল করে থাকেন, তাহলে সংগঠন এবং গোটা দেশের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন বলেও জানান মিকা সিং।
প্রসঙ্গত গত ৮ অগাস্ট পাকিস্তানের করাচিতে একটি অনুষ্ঠানে হাজির হন মিকা।
স/এন

