ঢাকাসোমবার , ৩ জুন ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

একজন সফল সমাজ সেবক আলহাজ মোঃ সাদেকুর রহমান সাদেক

চমক নিউজ, বেনাপোল অফিস
জুন ৩, ২০২৪ ১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

একজন সফল সমাজ সেবক আলহাজ মোঃ সাদেকুর রহমান সাদেক

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ তুরাগ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি, নয়ানগর নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি, তুরাগ যুব কল্যাণ সংসদের সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ মোঃ সাদেকুর রহমান সাদেক একজন সমাজ সেবক হিসেবে এলাকায় বিশেষ পরিচিতি লাভ করছেন ।

তিনি তার এলাকায় একজন সৎ, ন্যায়, নীতিবান, উদার সমাজ সংস্কারক হিসেবে সর্বোপরিচিত । ছাত্র জীবন থেকে তিনি অসহায় ও দুঃখী মানুষের পাশে থেকে মানব সেবায় অভ্যস্ত । রাজনৈতিক অঙ্গন, সুশীল সমাজ, তরুন-নবীন, যুব-প্রবীণ সমাজে রয়েছে তার যথেষ্ঠ সুনাম । সমাজ সেবক আলহাজ মোঃ সাদেকুর রহমান সাদেক পেশায় একজন ব্যবসায়ী ।

পাশাপাশি স্থানীয় আওয়ামী রাজনীতিতে রয়েছে তার বিশেষ অবদান । দীর্ঘদিন যাবৎ তিনি সামাজিক অবক্ষয় রোধ ও সমাজ সেবায় তৎপর রয়েছেন ।

এলাকায় মসজিদ, মন্দিরসহ সকল প্রকার ধর্মীয় উপসনালয়, ওয়াজ মাহফিল, অসহায় মানুষদের চিকিৎসা সেবা, কন্যাদ্বায় গ্রস্থ পরিবার, এতিমখানা ও মিসকিনদের সহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে আর্থিকভাবে তিনি সাহায্য করে থাকেন । যেকোনো দূর্যোগে অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান এবং তাদের বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করেন ।

এছাড়াও এলাকার তরুন- তরুণীদের খেলা ধূলায় সহযোগীতাসহ ক্রীড়াঙ্গনে রয়েছে তার বিশেষ অবদান । জনহিতৈশী,জননন্দিত, সহজ সরল,শান্ত সদা হাস্যময়, ভদ্র স্বভাব সুলভ আচরনের এ ব্যাক্তিটি ঘুণে ধরা সমাজকে উন্নয়নের পথে আনতে চায় । এলাকার সচেতন মানুষদের সঙ্গে নিয়ে সন্ত্রাস চাঁদাবাজ, চুরি, ডাকাতি, মাদক, নারী নির্যাতন,বাল্য বিবাহ ইভটিজিং রোধে সব সময় তিনি সোচ্চার ।

আলহাজ মোঃ সাদেকুর রহমান সাদেক একজন সৎ ও ন্যায় নিষ্ঠাবান ব্যক্তি,পর অর্থ লোভী নয় । সকলের সহযোগীতা নিয়ে এলাকার উন্নয়নমূলক কাজে অংশগ্রহন সহ গরীব, দুস্থ্য ও অসহায়দের পাশে থেকে সব সময় সহযোগীতা করেন ।

এলাকাবাসীর আরও উন্নত সেবা দানের প্রত্যয় ব্যক্ত করে আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি”র) নির্বাচনে, ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে, প্রার্থী হবেন বলে জানান আলহাজ মোঃ সাদেকুর রহমান সাদেক ।