ঢাকাশনিবার , ১ জুন ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

একজন মানবিক মানুষ শফিকুল ইসলাম স্বপন

চমক নিউজ, বেনাপোল অফিস
জুন ১, ২০২৪ ১:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

একজন মানবিক মানুষ শফিকুল ইসলাম স্বপন

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ মোঃ শফিকুল ইসলাম স্বপন, যিনি তার এলাকায় আপাদমস্তক মানবিক মানুষ হিসেবে পরিচিত ।

অসহায় মানুষের চিকিৎসা, গরিব পরিবারের ছেলে-মেয়েদের শিক্ষায় সহায়তা, অভুক্ত মানুষের মুখে খাবার তুলে দেওয়া, বাল্যবিয়ে রোধ, কন্যাদায়গ্রস্ত বাবার পাশে দাঁড়ানো, নারী নির্যাতন বন্ধসহ সামাজিক কার্যক্রমের কারণে এলাকার সকলে তাকে মানবিক স্বপন নামেই চিনেন ।

মোঃ শফিকুল ইসলাম স্বপন রাজধানীর তুরাগ থানা আওয়ামীলীগের একজন কর্মী । তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩নং ওয়ার্ডের কাউন্সিলর ও তুরাগ থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর- মুক্তিযোদ্ধা আলহাজ নাসির উদ্দিন সাহেবের সুযোগ্য সন্তান । অসহায় মানুষের বিপদে তাদের পাশে দাঁড়ানোর জার্নিটা তার শুরু হয়েছিল অনেক আগেই (বাবার অনুপ্রেরণায়) ।

দীর্ঘদিন নিভৃতে তার এলাকার বিপদগ্রস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়ালেও ২০২০ সালের করোনাকালীন তার সামাজিক কর্মকাণ্ডের কথা ছড়িয়ে পড়ে সর্বত্র । করোনা মহামারির শুরু থেকে তিনি নিজ এলাকার সাধারণ মানুষদের সচেতন করতে বাড়ি বাড়ি গিয়েছেন । স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলকে উদ্বুদ্ধ করেছেন । লকডাউন চলাকালে কর্মহীন হয়ে পড়া মানুষদের ব্যাপক পরিমাণ ত্রাণ সহয়তা দিয়েছেন ।

এখনও এলাকার মানুষের বিপদের খবর পেলেই ছুটে যান তার বাড়িতে। পরামর্শ, আর্থিক সহায়তা, সাহস যুগিয়ে অন্যের বিপদে পাশে দাঁড়ান । এমন সামাজিক এবং মানবিক কর্মকাণ্ডের জন্য মোঃ শফিকুল ইসলাম স্বপন বেশ কিছু সম্মাননায় ভূষিত হয়েছেন । তার এলাকার অসংখ্য লোকজন বলেন, ‘কোনো বিপদে পড়ে যে কেউ মোঃ শফিকুল ইসলাম স্বপনকে ডাকলেই তিনি চলে আসেন । সাহায্য করেন । কোন অসহায় বা অর্থহীন মানুষের চিকিৎসার দরকার হলে তিনি নিজেই তাদের হাসপাতালে নিয়ে নিজ খরচে চিকিৎসা করান ।

মোঃ শফিকুল ইসলাম স্বপন ‘অফুরন্ত প্রাণশক্তির অধিকারী, একই সঙ্গে অত্যন্ত বিনয়ী, ভদ্র, নির্লোভ, নিরহংকারী ও সদালাপী একজন মানুষ । সততা, দক্ষতা ও মানবিক গুণে মানুষের প্রতি মানুষেরই ইতিবাচক দৃষ্টিভঙ্গি পরিলক্ষিত হচ্ছে মোঃ শফিকুল ইসলাম স্বপন তাদের একজন ।

মেধা ও মননের সবটুকু দিয়েই মানব সেবায় নিজেকে এগিয়ে নিচ্ছেন তিনি । খুব সহজেই মানুষকে আপন করে নিতে পারেন মহৎ গুণের অধিকারী এই মোঃ শফিকুল ইসলাম স্বপন । নিজের পরিবারের মতই অসহায় মানুষদের প্রতি সহায়কের ভূমিকা পালন করেন তিনি।