ঢাকাশুক্রবার , ১ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

উত্তরা জার্নালিস্ট ওয়েলফেয়ার ক্লাবে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন পালিত

চমক নিউজ মফস্বল বিভাগ
অক্টোবর ১, ২০২১ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

উত্তরা জার্নালিস্ট ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন পালিত

নিজস্ব প্রতিনিধি: রাজধানীতে উত্তরা জার্নালিস্ট ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত বৃস্পতিবার রাত ৯ ঘটিকার সময় উত্তরার আব্দুল্লাপুর এলাকায় উত্তরা জার্নালিস্ট ওয়েলফেয়ার ক্লাবের নিজ কার্যালয়ে আলোচনা শেষে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে বিশেষ দোয়া ও কেক কাটা হয়।

উত্তরা জার্নালিস্ট ওয়েলফেয়ার ক্লাবের সভাপতি এস,এম,এ মনসুর মাসুদের সভাপতিত্বে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উত্তরা জার্নালিস্ট ওয়েলফেয়ার ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোকলেছুর রহমান মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক এম,এস,আই জুয়েল পাঠান, সাংগঠনিক সম্পাদক মোঃ শামসুদ্দিন, বিনোদন সম্পাদক ইঞ্জিনিয়ার সাইদুর রহমান, সদস্য মোঃ আমিনুল হক, শেখ রাজীব হাসান আকাশ, টিটন কুমার ঘোষ, মোঃ জসিমউদ্দিন, মোঃ শিশির, মোঃ রনিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতার কর্মী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এসময় উত্তরা জার্নালিস্ট ওয়েলফেয়ার ক্লাবের সভাপতি বলেন, আজকের এই শুভ দিনে এই ক্লাবের পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা ও প্রাণঢানা অভিনন্দন। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রবক্তা শেখ হাসিনা ১৯৮১ সালে আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহণ করেন। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর ১৯৯৬ সালে প্রথম সরকার গঠন করেন।

এরপর ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে চতুর্থবারের মতো নির্বাচনে জয়লাভ করে দেশ পরিচালনা করছেন তিনি। শিক্ষা জীবনের বিভিন্ন স্তর পেরিয়ে ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। ১৯৬৮ সালে পরমাণুবিজ্ঞানী ড.ওয়াজেদ মিয়ার সাথে শেখ হাসিনার বিয়ে হয়।

তার দুই সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলও নিজ নিজ কর্মক্ষেত্রে আজ প্রতিষ্ঠিত। জাতীয় জীবনের বহুক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন শেখ হাসিনা।উল্লেখ্য ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ হাসিনা।

স/অ