ঢাকাশনিবার , ৩০ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

উপজেলা প্রশাসন একাদশকে ট্রাইবেকারে হারিয়ে ঝিনাইদহ প্রেসক্লাব জয়ী

চমক নিউজ মফস্বল বিভাগ
অক্টোবর ৩০, ২০২১ ১১:২১ অপরাহ্ণ
Link Copied!

উপজেলা প্রশাসন একাদশকে ট্রাইবেকারে হারিয়ে ঝিনাইদহ প্রেসক্লাব জয়ী

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহে ভাষা সৈনিক মুসা মিয়া মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে জয়ী হয়েছে ঝিনাইদহ প্রেসক্লাব। শুক্রবার বিকাল ৩টায় ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এক প্রীতি এই ফুটবল ম্যাচে ট্রাইবেকারে ৪-২ গোলে ঝিনাইদহ সদর উপজেলা প্রশাসন একাদশকে পরাজিত করে ঝিনাইদহ প্রেসক্লাব।

নির্ধারিত সময়ে ঝিনাইদহ প্রেসক্লাব একাদশ ও উপজেলা প্রশাসন একাদশ ১-১ গোলে ড্র করে। পেসক্লাবের পক্ষে একমাত্র গোলটি করেন সময় টিভির নিজস্ব প্রতিবেদক সোহাগ আলী ও সদর উপজেলা প্রশাসনের পক্ষে করেন গোল করেন ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার।

উভয় দল আক্রমন পাল্টা আক্রমন চালিয়ে খেলাটিকে উপভোগ্য করে তোলে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মজিবর রহমান।

এ সময় পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন ও ঝিনাইদহ প্রেসক্লাব সভাপতি এম রায়হান উপস্থিত ছিলেন।

স/অ