ঢাকাবৃহস্পতিবার , ৫ জানুয়ারি ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

উদ্বোধনের আগেই সেতুতে ফাটল, নির্মাণে অনিয়মের অভিযোগ

চমক নিউজ, বেনাপোল অফিস
জানুয়ারি ৫, ২০২৩ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

উদ্বোধনের আগেই সেতুতে ফাটল, নির্মাণে অনিয়মের অভিযোগ

ময়মনসিংহ ব্যুরো- ময়মনসিংহের গৌরীপুরে জলবুরুঙ্গা নদীর উপর নির্মাণাধীন সেতুতে উদ্বোধনের আগেই ফাটল দেখা দিয়েছে। সেতুটির নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম হয়েছে বলে অভিযোগ উঠেছে এলাকাবাসীদের পক্ষ থেকে।

সেতুটি উপজেলার অচিন্তপুর ও সহনাটি ইউনিয়নের সীমান্তবর্তী হওয়ায় এ অঞ্চলের জন্য তা বেশ জনগুরুত্বপূর্ণ। সেতুর নির্মাণ কাজে ঠিকাদারি প্রতিষ্ঠান কিংবা সংশ্লিষ্টদের গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখতে এলজিইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।

গৌরীপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, অচিন্তপুর ইউনিয়নের গোপীনাথপুর ও সহনাটি ইউনিয়নের ভালুকাপুর গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া জলবুরুঙ্গা নদীর উপর ২০২০ সালে এ সেতুর নির্মাণ কাজ শুরু হয়।

১০০ মিটার দৈর্ঘ্যের সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয় চার কোটি ৭০ লাখ ৭৯ হাজার ৩৮২ টাকা। স্থানীয় সরকার অধিদপ্তরের তত্ত্বাবধানে সেতু নির্মাণ কাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মমিনুল হক-স্বর্ণা ব্রিকস।

সরেজমিনে দেখা গেছে, সেতুটির মূল অবকাঠামোর নির্মাণ কাজ শেষ হলেও বাকী রয়েছে পলেস্তার ও রং করার কাজ। সেতুর রেলিংয়ে বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। মূল অবকাঠামোর নিচের অংশে কোথাও কোথাও ঢালাই ভেঙে পড়ে গেছে। ফাটলগুলো বালু সিমেন্ট দিয়ে সংস্কারের চেষ্টা করা হয়েছে।

ভালুকাপুর গ্রামের আব্দুল হালিম বলেন- আমাদের দীর্ঘদিনের দাবী জলবুরুঙ্গা সেতু। পূর্বে নৌকা দিয়ে এ নদী পার হতে গিয়ে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। দীর্ঘদিন পর সেতুটি নির্মাণ হচ্ছে। কাজের শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতি অনিয়ম ও গাফিলতির অনেক অভিযোগ উঠেছে।

বিভিন্ন সময় এসব অভিযোগ গৌরীপুর এলজিইডিকে জানানো হলেও তাঁরা কোন ব্যবস্থা নেয়নি। এখন নির্মাণ কাজ শেষ না হতেই সেতুতে ফাটল দেখা দিয়েছে।

গোপীনাথপুর গ্রামের উজ্জ্বল মিয়া বলেন- সেতুটি নির্মাণের শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠান দায়সারাভাবে কাজ করেছে। এলাকাবাসী বিভিন্ন সময় এর প্রতিবাদ করলেও তাঁরা আমলে নেয়নি।

অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জায়েদুল ইসলাম বলেন- দুই ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামের ২০ হাজার মানুষের নিয়মিত চলাচলের একমাত্র ভরসা এই সেতু। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবী ছিল জলবুরুঙ্গা সেতুটি। উদ্বোধনের আগেই সেতুতে ফাটল দেখা দিয়েছে। নির্মাণে কোন অনিয়ম হয়ে থাকলে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান তিনি।

এ ব্যাপারে বক্তব্য জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান মমিনুল হক-স্বর্ণা ব্রিকসের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও কেউ রিসিভ করেননি।

স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ বলেন- গৌরীপুরের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল জলবুরুঙ্গা সেতু। জানতে পারলাম কাজ শেষ না হতেই সেতুতে ফাটল দেখা দিয়েছে। নির্মাণ কাজে ত্রুটি না থাকলে এমনটি হওয়ার কথা নয়। বিষয়টি তদন্তপূর্বক খতিয়ে দেখতে এলজিইডির ঊর্ধ্বতন সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি।

গৌরীপুর উপজেলা প্রকৌশলী অসিত বর্মন দেব বলেন- তিনি সম্প্রতি গৌরীপুরে যোগদান করেছেন। জলবুরুঙ্গা সেতুতে ফাটলের ঘটনায় সম্প্রতি এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা সেতুটি পরিদর্শন করেছেন। নির্মাণ কাজে কোন অনিয়ম বা গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

বেনাপোল সীমান্তে ১৫টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

 

স/বি