ঢাকামঙ্গলবার , ১৯ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

উত্তরার “বৃহত্তর উত্তরা প্রেসক্লাব” এর উদ্যোগে শহীদ শেখ রাসেলের জন্মদিন পালন

চমক নিউজ, বেনাপোল অফিস
অক্টোবর ১৯, ২০২১ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

উত্তরার “বৃহত্তর উত্তরা প্রেসক্লাব” এর উদ্যোগে শহীদ শেখ রাসেলের জন্মদিন পালন

নিজস্ব প্রতিবেদকঃ আলোচনা সভা ও কেককাটার মধ্য দিয়ে রাজধানীর উত্তরার “বৃহত্তর উত্তরা প্রেসক্লাব” এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর ৫৮ তম জন্মদিন পালিত হয়েছে ।
সোমবার ( ১৮ই সেপ্টেম্বর )উত্তরার আব্দুল্লাপুরে বৃহত্তর উত্তরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । বৃহত্তর উত্তরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ শায়মার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা লিটন উদ্দিন সরকার, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বৃহত্তর উত্তরায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার প্রায় শতাধিক সাংবাদিকসহ স্থানীয় আওয়ামী- ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ ।
এসময় বৃহত্তর উত্তরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম তার বক্তৃতায় বলেন, ১৯৬৪ সালের এই দিনে বঙ্গবন্ধুর স্মৃতি-বিজড়িত ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে ‘বঙ্গবন্ধু ভবনে’ শেখ রাসেল জন্মগ্রহণ করেন ।
১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার ঘৃণ্য শত্রু-খুনি-ঘাতক চক্রের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে শিশু রাসেলকেও হত্যা করেছিল। মৃত্যুকালে তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন । বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা তাকে হত্যা করে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। ইতিহাস সাক্ষ্য দেয়, তাদের সেই অপচেষ্টা শতভাগ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।
শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের কাছে ভালোবাসার নাম। অবহেলিত, পশ্চাৎপদ, অধিকার বঞ্চিত শিশুদের আলোকিত জীবন গড়ার প্রতীক হয়ে গ্রাম-গঞ্জ-শহর তথা বাংলাদেশের বিস্তীর্ণ জনপদ-লোকালয়ে শেখ রাসেল আজ এক মানবিক সত্তায় পরিণত হয়েছেন।
মানবিক চেতনাসম্পন্ন সব মানুষ শেখ রাসেলের মর্মান্তিক বিয়োগ বেদনাকে হৃদয়ে ধারণ করে বাংলার প্রতিটি শিশু-কিশোর তরুণের মুখে হাসি ফোটাতে আজ প্রতিশ্রুতিবদ্ধ । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের শুভ জন্মদিন উপলক্ষে আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদও জানান বৃহত্তর উত্তরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ।
স/বি