উত্তরায় পুলিশের লুট হওয়া গুলি ভর্তি পিস্তল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার
বিশেষ সংবাদদাতা।। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানার পুলিশের লুট হওয়া একটি নাইন এমএম গুলি ভর্তি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানিয়েছে, গতকাল শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে উত্তরা মডেল টাউনের ৪ নং সেক্টর নওয়াব হাবিবুল্লাহ স্কুল এ্যান্ড কলেজ সংলগ্ন ২১ নং রোডের ড্রেন থেকে পরিত্যক্ত অবস্হায় ৪ রাউন্ড গুলি ভর্তি আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।
আজ রোববার দুপুর ৩ টায় ডিএমপি উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান আগ্নেয়াস্ত্র উদ্ধারের বিষয়টি এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
তিনি জানান, লুট হওয়া অস্ত্রটি ড্রেনে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করে পুলিশ।
ওসি আরো জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে থানা থেকে অনেক অস্ত্র লুটপাট হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হলেছে।
ওসি মো. হাবিবুর রহমান জানান, জিডি মূলে আগ্নেয়াস্ত্রটি জব্দ দেখানো হয়েছে। এঘটনায় এখনও কাউকে আটক কিংবা গ্রফতার করা হয়নি। তবে, অভিযান এখনও অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
স/এষ্

