ঢাকাসোমবার , ৭ অক্টোবর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

চমক নিউজ, বেনাপোল অফিস
অক্টোবর ৭, ২০২৪ ১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সোহান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন ।

রবিবার (৬ অক্টোবর) ভোরে উত্তরা হাউজবিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে । মুমূর্ষু অবস্থায় এক রিকশাচালক ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে যাওয়া রিকশাচালক মো. রাকিবের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ভোরে উত্তরা আজমপুর ব্রিজের কাছে একটি ট্রাক থেকে ওই যুবককে নামিয়ে তার রিকশায় তুলে দেয়া হয় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য । পরে তাকে দ্রুত উক্তরা কুয়েতমৈত্রী হাসপাতালে নেয়া হয় । সেখান থেকে ঢাকা মেডিকেলে নেয়া হলে সেখানেই সোহান মারা যান ।

তিনি আরও জানান, মৃত্যুর আগে ওই যুবকের কাছ থেকে তার নাম জানান সোহান । বাড়ি পাবনায় । উত্তরা হাউজবিল্ডিং এলাকায় কয়েকজন ছিনতাইকারী তার বুকে ছুরিকাঘাত করে মোবাইল নিয়ে গেছে । এছাড়া আর কিছুই বলতে পারে নাই ।

স/বি