ঢাকারবিবার , ২৯ অক্টোবর ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

উত্তরায় আওয়ামিলীগের শান্তি সমাবেশ ও মিছিল

চমক নিউজ বার্তা কক্ষ
অক্টোবর ২৯, ২০২৩ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

উত্তরায় আওয়ামিলীগের শান্তি সমাবেশ ও মিছিল

তুরাগ (ঢাকা) প্রতিনিধি ।।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান উদ্যোগে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য, পুলিশ হত্যা, সাংবাদিকদের মারধর, অপরাজনীতি ও হরতালের প্রতিবাদে শান্তি সমাবেশ ও প্রতিরোধ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১১ টায় উত্তরা আজমপুর আমির কমপ্লেক্স এলাকায় এই সমাবেশ করেন।

সকাল থেকে এই শান্তি সমাবেশকে কেন্দ্র করে ১৮ আসনের আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলে-দলে মিছিল নিয়ে জড়ো হয়ে। বিএনপি ডাকা হরতালকে অবৈধ দাবি করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে একটি মিছিল করেন। মিছিলটি উত্তরা আমির কমপ্লেক্স থেকে শুরু হয়ে উত্তরা আব্দুল্লাহপুর হয়ে বিমানবন্দর থেকে ঘুরে আমির কমপ্লেক্স এর সামনে এসে শেষ হয়।

সমাবেশে সকল থানা আওয়ামিলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মিরা বক্তব্য রাখবেন।

সমাবেশে প্রধান বক্তব্যে আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান এমপি বলেন, বিএনপি সারাদেশে যে নৈরাজ্য শুরু করেছে তা অবৈধ, তারা আন্দোলনের নামে গাড়ি ভাংচুর এবং আগুন দিচ্ছে দেশের যানমাল নষ্ট করছে তার প্রতিবাদে আমরা এই শান্তি সমাবেশ করছি।

স/এষ্