উওরা আব্দুল্লাহপুর মাছের আড়ৎ তুমি কার
মোঃরফিকুল ইসলাম মিঠু।। উওরা আব্দুল্লাহপুর পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে মাছের আড়ৎ বসিয়ে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। প্রায় শত কোটি টাকার জায়গা অবৈধ দখলে চলে গেছে। অভিযোগ রয়েছে, এক শ্রেণির স্থানীয় প্রভাবশালীরা এসব সরকারি জায়গা দখল করে মোটা অঙ্কের অর্থের বিনিময় দখলসত্ত্ব হস্তান্তর করছে।
মাছের আড়ৎ ছাড়াও অধিকাংশ জায়গা দখলে করে বসত-বাড়ি, দোকান-পাট , পাকা স্থাপনা গড়ে তুলেছে স্থানীয়রা । বছরের পর বছর অতিবাহিত হলেও এসব সম্পত্তি উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনও উদ্যোগ নেই। সরেজমিনে গিয়ে চোখে পড়ে আব্দুলাহপুর মাছের আড়ৎ বাজারটি দীর্ঘ দিন ধরে অবৈধ ভাবে দখল নিয়ে চাঁদাবাজি করছে অরুণ ,খোকা, শ্রী রাম চন্দ্র দাস ও কাউন্সিল মোতালেব মিয়া।
জানাগেছে,প্রতিদিন ১ লক্ষটাকা করে চাঁদা তোলেন শ্রী রাম চন্দ্র দাস।এই টাকার ভাগ চলে যায় তরুণ,খোকা ও কাউন্সিল মোতালেব মিয়ার কাছে।কাউন্সিল মোতালেব মিয়া সকাল থেকে বিকেল পর্যন্ত মাছ বাজারেই থাকেন বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে বহু মানুষ সেবা না পেয়ে চলে যাচ্ছে তার অফিস থেকে।সরকারি বেতন নিয়েও সঠিক সেবা দিচ্ছেন না বলে অভিযোগ করেন এলাকাবাসী।
ক্ষুদ্র মাছ ব্যবসায়ীরা বলেন প্রতিদিন ৫০০-১০০০ টাকা করে ভাড়া দেই।জামানত বাবদ কেউ ২ লক্ষ আবার কেউ ৫ লক্ষ দোকানের জায়গা অনুযায়ী জামানত দিয়ে থাকি।
নাম না জানানোর শর্তে একজন ট্রাফিক পুলিশ কমকর্তা বলেন,এখানে অনেক রাজনীতিবীদ আছে,এরাই এটা নিয়ন্ত্রণ করে।বাকিটা থানা পুলিশ বলতে পারবে।রাস্তার পাশে এই বাজারের কারনে সারাক্ষণ এই জায়গায় যানযট লেগেই থাকে।
এই বিষয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আইনুল বলেন তালিকা করা হচ্ছে,কিছুদিন আগেও উত্তরার অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে।আশা করি খুব শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে।
ঢাকা উওর সিটি করর্পোরেশন ৪৭ নং ওয়ার্ড কাউন্সিল মোতালেব মিয়া এই সকল বিষয় অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন।
স/এষ্

