ঢাকাশনিবার , ১৮ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

উওরখানে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ১

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ১৮, ২০২২ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

উওরখানে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ১

মোঃরফিকুল ইসলাম মিঠু।। রাজধানীর উওরখান মাজার এলাকায় স্কুল ছাত্রীকে (১৬ বছর) ধর্ষনের অভিযোগে, ধর্ষণের সহযোগীতা কারী সোহেল নামে একজন কে গ্রেফতার করেছে উওরখান থানা পুলিশ। এখনো দু জন পালাতক রয়েছে।

জানা যায়, সজিব নামে এক বখাটের সঙ্গে প্রেমের বন্ধনে আবদ্ধ ছিল ঐ কিশোরী এবং বিয়ের প্রলোভনে দিয়ে একাধিক বার ধর্ষণ করেন সজিব।

গত রোববার ১২ জুন ঐ তরুণীকে উওরখান মাজার হতে ফুসলাইয়া সজিব ও তিন চারজন বখাটে উওরার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। ঘোরাঘুরি শেষে উওরখান তার বন্ধু সোহেলের বোনের বাড়ি বাবুর্চি বাড়ির মোড়ে নিয়ে টানা তিনদিন বিভিন্ন নেশাদ্রব্য খাওয়ায় এবং ধর্ষণ করেন।

পরবর্তীতে তিনদিন তরুণীর মা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করার পর না পেলে, এলাকার ছাত্রলীগ ( সাবেক) নেতা নাহিদ হক ডিয়ার তার ব্যবহারকৃত ফোন থেকে ফোন দিয়ে তরুণীর মাকে বলেন, আপনার মেয়েকে পাওয়া গেছে, এসে নিয়ে যান এবং আরো বলেন আমি বিচার করে দিয়েছি।আপনার মেয়ের খারাপ ছবি আমার কাছে আছে। সোহেল নামে একজন লোক পাঠাচ্ছি ১০ হাজার টাকা দিয়ে দিবেন। থানা পুলিশের কাছে গেলে ভিডিও ছেড়েদিব বলে হুমকি দেয়। টাকা নিতে মাজার চৌরাস্তার আলমগীরের দোকানে আসলে জনতা তাকে আটক করে পুলিশে দেয়।

আটককৃত সোহেল থানায় উপস্থিত হয়ে বলেন প্রফেসরের ছেলে নাহিদ হক ডিয়ার তাকে টাকা নিতে পাঠায়। মুঠোফোনে ঘটনার বিষয়ে জানতে চাইলে, নাহিদ হক ডিয়ারের বাবা ৪৭ নং ওয়ার্ডের ১০ নং ইউনিটের( মৌশাইর) সভাপতি প্রফেসর ফজলুল হক বলেন, আমি এ বিষয়ে আপনাকে একটু পরে কল করছি।

উওরখান থানার ওসি মজিদ বলেন, একজনকে গ্রেফতার করা হয়েছে।মূল আসামি সজিব ও নাহিদ হক ডিয়ারকে রাতভর অভিযান চালিয়েও পাওয়া যায় নি। আরো অজ্ঞাত নামা কয়েকজন আছে।গ্রেফতারের চেষ্টা চলছে।

স/এষ্